Sunday, June 28, 2026
HomeScrollআসছে ‘পিঞ্জর’, কলকাতায় প্রতীকী পাখি উড়িয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
Pinjar

আসছে ‘পিঞ্জর’, কলকাতায় প্রতীকী পাখি উড়িয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

স্বাধীনতা, আশা এবং আত্ম-অন্বেষণের বার্তা তুলে ধরতেই এই প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়

কলকাতা: আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক ডা. রুদ্রজিৎ রায়ের ছবি ‘পিঞ্জর’ (Pinjar)। ছবির মুক্তির আগে কলকাতার পোলো ফ্লোটেলে  এক অভিনব ‘স্পেশাল বার্ড রিলিজ সেরিমনি’-র আয়োজন করল চেসিং ড্রিমস ফিল্মস এবং বেল জার ফিল্মস। স্বাধীনতা, আশা এবং আত্ম-অন্বেষণের বার্তা তুলে ধরতেই এই প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবির প্রযোজক অনিমেষ গঙ্গুলির কথায়, ‘পিঞ্জর’ এমন এক গল্প, যা জীবনের নানা বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সেই ভাবনাকেই বড় পর্দার বাইরে ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালক ড. রুদ্রজিৎ রায় জানান, মানুষের জীবনে ভয়, একাকীত্ব, শোক এবং সামাজিক প্রত্যাশার মতো অদৃশ্য বাঁধনই ছবির মূল বিষয়। পাখি মুক্ত করার এই অনুষ্ঠান সেই অদৃশ্য খাঁচা ভেঙে মুক্ত জীবনের প্রতীক।

আরও পড়ুন: গঙ্গার ঘাটে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন সুনীল গ্রোভার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পীরা মমতা শঙ্কর, জয় সেনগুপ্ত, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক মুখোপাধ্যায়, শতাক্ষী নন্দী, ঈশান মজুমদার, তথাগত মুখোপাধ্যায়, স্বস্তিদীপা রবিদাস এবং সামিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়, সুদর্শন চক্রবর্তী, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের মিডিয়া ও কমিউনিকেশনস প্রধান অমিত সেনগুপ্ত, সৈরা শাহ হালিম, অধ্যাপক ড. শাবিনা ওমর-সহ সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সুদামতা ফাউন্ডেশন ইন্ডিয়ার সহযোগিতায় দুই সুবিধাবঞ্চিত কন্যাশিশুর প্রতীকী পাখি মুক্ত করার মুহূর্ত। আয়োজকদের মতে, স্বাধীনতা ও সুযোগের অধিকার সকলের জন্য সমান, এই বার্তাই তুলে ধরা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।

এছাড়াও ছবির আন্তর্জাতিক পরিবেশনার সঙ্গে যুক্ত সিঙ্গাপুরের হ্যাজেলনাট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতি ‘পিঞ্জর’-এর আন্তর্জাতিক যাত্রাকেও আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পিঞ্জর’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO