Thursday, March 19, 2026
HomeScrollযমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ–উপাসনা
Ram Charan-Upasana

যমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ–উপাসনা

দাদু চিরঞ্জীবীর পোস্টে সুখবর ভাইরাল

ওয়েব ডেস্ক: দক্ষিণী সুপারস্টার রাম চরণ (Ram Charan) ও উপাসনা কামিনেনি কোনিডেলার (Upasana Kamineni) পরিবারে ফের এল সুখবর। কন্যা সন্তানের পর এবার যমজ সন্তানের জন্ম দিলেন উপাসনা। এক পুত্র ও এক কন্যা, দুই নবজাতককে স্বাগত জানাল তারকা দম্পতি। এই আনন্দের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাম চরণের বাবা, অভিনেতা চিরঞ্জীবী (Chiranjibi) নিজে।

চিরঞ্জীবী পোস্টে জানান, মা ও দুই সন্তানই সুস্থ আছেন। তিনি লেখেন, পরিবারের জন্য এটি অত্যন্ত আবেগঘন ও আনন্দের মুহূর্ত। সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। পোস্ট সামনে আসতেই ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স।

আরও পড়ুন: মুখে বলিরেখা, জনের পেশিবহুল চেহারাটার কী দশা!

প্রসঙ্গত, ২০১১ সালের ডিসেম্বরে বাগদান এবং পরে বিয়ে করেন রাম চরণ ও উপাসনা। বিয়ের প্রায় এক দশক পর তাঁদের ঘরে আসে কন্যা সন্তান—ক্লিন কারা কোনিডেলা। তার দু’বছরের মধ্যেই এ বার যমজ সন্তানের আগমন ঘটল পরিবারে। গত দীপাবলির সময় উপাসনার সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল, তখনই দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত মিলেছিল।

উল্লেখ্য, আগে রামচরণ ‘গেম চেঞ্জার’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি স্পোর্টস-ড্রামা ঘরানার ছবি ‘পেদ্দি’র শুটিংয়ে ব্যস্ত, যেখানে রয়েছেন জাহ্নবী কাপুরও। পাশাপাশি ‘দ্য ইন্ডিয়া হাউজ়’ ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি। পরিবারে নতুন সদস্য আসায় কিছুদিন কাজ থেকে বিরতি নিতেও পারেন অভিনেতা, এমনটাই ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor