HomeScroll১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম’
Om Shanti Om

১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম’

অস্কারে ‘ওম শান্তি ওম’, ‘নিজেকে সম্রাট মনে হচ্ছে’ আপ্লুত ‘কিং’

কলকাতা: ‘ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়…, ১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om)—আর তাতেই ফের বিশ্বমঞ্চে শাহরুখ ঝড়!বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে উল্লেখযোগ্য, মর্যাদাপূর্ণ মঞ্চ ‘দ্য অ্যাকাডেমি’ (The Academy) বা অস্কার। সম্প্রতি ‘দ্য অ্যাকাডেমি’-র সোশ্যাল মিডিয়ায় পাতায় জায়গা করে নিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ২০০৭ সালের সুপারহিট ছবি ‘ওম শান্তি ওম’। অস্কার কর্তৃপক্ষের এই বিশেষ শ্রদ্ধায় আপ্লুত বলিউড বাদশা শাহরুখ খান।

বলিউডের বাদশা তিনি, আর তাঁর সাম্রাজ্য যে কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। প্রায় ১৯ বছর আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’ এবার জায়গা করে নিল বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘অস্কার’-এর অফিশিয়াল পাতায়। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পেরিয়ে এসে শাহরুখ খানের সেই ডায়ালগ এখন আন্তর্জাতিক স্তরে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অস্কারে শাহরুখের ‘ওম শান্তি ওম’-এর একটি দৃশ্য শেয়ার করা হয়েছে। অস্কার তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ওম শান্তি ওম’ ছবির একটি আইকনিক ক্লিপ শেয়ার করেছে।

আরও পড়ুন: টেম্পল গার্ল’-এর সঙ্গে অয়নের গোপন আড্ডা! শুরু কি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাউন্টডাউন?

অ্যাকাডেমি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডল-এ শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির বিশেষ একটি দৃশ্য ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় শাহরুণ খান পুরস্কার গ্রহণ করছেন। জনপ্রিয় একটি সংলাপ শোনা যাচ্ছে বাদশার কণ্ঠে। ক্যাপশনে লেখা ছিল, ‘ভাগ্য কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।’ ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখের সেই অবিস্মরণীয় দৃশ্য, যেখানে তিনি বলছেন— “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়, কি হর জরে নে মুঝে তুঝসে মিলানে কি সাজিশ কি হ্যায়…”। অ্যাকাডেমির এই পোস্টটি নজরে আসতেই নিজের এক্স হ্যান্ডল-এ প্রতিক্রিয়া জানান শাহরুখ। অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।তিনি লেখেন, ‘ওম-এর সেই বিখ্যা বক্তৃতার মাধ্যমে স্মৃতির সরণিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মনে হচ্ছে, আমি সত্যিই King of the world।’

[youtube-feed feed=1]
Read More

Latest News