কলকাতা: শহরের কোলাহল থেকে খানিক দূরে এক শান্ত রিসর্টে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ট্রেলার (Trailer Launch of Lawho Gouranger Naam Rey)। ছিমছাম আয়োজনে ট্রেলার লঞ্চে হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও ছবির অন্যতম প্রযোজক রানা সরকার।উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, শিল্পী বাসবদত্তা এবং কবীর সুমন।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Rey) ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে একসঙ্গে ফ্রেমবন্দি পর্দার মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া। ‘শ্রী চৈতন্যর চরিত্রে অভিনয় করাটা ভাগ্যে ছিল। ছবির ট্রেলার লঞ্চে ক্যামেরাবন্দী নটি বিনোদিনী শুভশ্রীর এক মিষ্ঠি মুহূর্ত … লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির অনুষ্ঠানে কীর্তনে মগ্ন শুভশ্রী, ইশা, সুস্মিতা। এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গিয়েছি সেই সময়। সেই সময়ের অভিজ্ঞতা বাক্যে বোঝাতে পারবো না’—- ‘লহ গৌরাঙ্গ’ ছবির ট্রেলার লঞ্চের আবেগে ভাসলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সারি সারি দাঁড়িয়ে নৌকা আর তার একটিতে দাঁড়িয়ে আপন খেয়ালে বাঁশি বাজিয়ে চলেছেন গৌরাঙ্গ। কখনও এক এক ঝলকে দেখা গেল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ের পর গৃহপ্রবেশের দৃশ্য।‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ট্রেলার শুরু হচ্ছে ঠিক এভাবেই। শোনা যায় ‘নটি বিনোদিনী’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বর। পাশে তখন দাঁড়িয়ে ‘নাট্যাচার্য গিরিশ ঘোষ’ রূপে ব্রাত্য বসু। ধীরে ধীরে এক সুরে বাঁধা পড়তে থাকে নিমাই সন্ন্যাসীর জীবনের নানান মুহূর্তের সঙ্গে মঞ্চে নিমাই সন্ন্যাসী হিসেবে হয়ে ওঠা ‘নটী বিনোদিনী’র যাত্রাপথ ধরা পড়েছে ট্রেলারে।
আরও পড়ুন: স্তনের ক্ষত দেখিয়ে ম্যাগাজিনের কভার পেজে অ্যাঞ্জেলিনা!







