Thursday, April 9, 2026
HomeScrollOTT-তেও ঝড়, ৭৬ দিনেও বাম্পার হিট ‘ধুরন্ধর’!
Dhurandhar

OTT-তেও ঝড়, ৭৬ দিনেও বাম্পার হিট ‘ধুরন্ধর’!

৮৯৪ কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস রণবীরের ছবির

ওয়েব ডেস্ক: মুক্তির আড়াই মাস পরেও বক্স অফিসে (Box Office) দাপট কমেনি রণবীর সিং (Ranveer Singh) অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এর (Dhurandhar)। Koimoi-এর রিপোর্ট অনুযায়ী, ৭০ দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৯৪.৪৯ কোটি টাকা। ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি ওটিটিতে স্ট্রিমিং (OTT Streaming) শুরু হওয়ার পরও প্রেক্ষাগৃহে দর্শক টানছে—যা বলিউডে (Bollywood) অত্যন্ত বিরল ঘটনা।

অতিমারি পরবর্তী সময়ে ৩৬ মিলিয়ন দর্শক নিয়ে এটিই সবচেয়ে বেশি দেখা বলিউড ছবি। শুধুমাত্র হিন্দি বলয়ে মুক্তি পেয়েও ‘ধুরন্ধর’ ৮০০ কোটির ক্লাবে প্রবেশকারী প্রথম এবং একমাত্র বলিউড ছবি। এমনকি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর হিন্দি সংস্করণের (৮৩৬.০৯ কোটি) রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ছবির তকমা পেয়েছে।

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট, নিক-প্রিয়াঙ্কার মাখোমাখো সমীকরণে

প্রায় ২২৫ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ইতিমধ্যেই ৬৬৯.৪৯ কোটি টাকা লাভ করেছে, ফলে ‘মেগা-ব্লকবাস্টার’ তকমা নিশ্চিত। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১৩৫৪.৮৪ কোটি টাকা, যার মধ্যে ২৯৯.৩৫ কোটি টাকা এসেছে বিদেশের বাজার থেকে। ‘দঙ্গল’ (২০৫৯.০৪ কোটি)-এর পর এটিই বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

ভারত ও বিশ্বজুড়ে মোট ২৮টি বড় রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’। তার মধ্যে উল্লেখযোগ্য—ভারতে সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি, ৮০০ কোটির ক্লাবে প্রথম প্রবেশ, বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ আয়, টানা ২৮ দিন ১০ কোটির বেশি আয়, দ্রুততম ৫০০ কোটির ক্লাবে (১৫ দিনে) প্রবেশ এবং বিশ্বজুড়ে দ্রুততম ১০০০ কোটি আয় করা বলিউড ছবি। উত্তর আমেরিকায়ও এটি সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি ($২০.৬৫ মিলিয়ন)।

পরিচালক আদিত্য ধরের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য এই ছবি। পাশাপাশি রণবীর সিং, অক্ষয় খান্না, আর. মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্ত—সকলের কেরিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে ‘ধুরন্ধর’। মুক্তির আগে নানা নেতিবাচক প্রচার হলেও, প্রেক্ষাগৃহে মুক্তির পর তা উড়ে যায়। এখন দর্শকদের নজর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দিকে, যা মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৯ মার্চ। বলিউডের বক্স অফিসে নতুন ইতিহাস লেখার পর, সিক্যুয়েল ঘিরে প্রত্যাশা তুঙ্গে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto