Saturday, March 28, 2026
HomeScrollজোম্বি মানেই শুধু ভয় নয়, হাসি ও সোশ্যাল কমেডির নতুন সংজ্ঞা ‘ZORR
ZORR

জোম্বি মানেই শুধু ভয় নয়, হাসি ও সোশ্যাল কমেডির নতুন সংজ্ঞা ‘ZORR

দেশজুড়ে UFO-এর মাধ্যমে থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন করা হবে ছবিটির

কলকাতা: প্রযোজনা সংস্থা KSS Productions & Entertainment জাতীয় স্তরে উপস্থিতি আরও জোরালো করতে আসছে জম্বি হরর-কমেডি ছবি ‘ZORR’ আগামী ৬ ফেব্রুয়ারি প্যান-ইন্ডিয়া ভিত্তিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। দেশজুড়ে UFO-এর মাধ্যমে থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন করা হবে ছবিটির।

প্রযোজক কান সিং সোধা ও পরিচালক গৌরব দত্ত-এর এই ছবি হরর, কমেডি, অ্যাকশন এবং সামাজিক ব্যঙ্গের মিশেলে তৈরি। দিল্লিতে হঠাৎ ঘটে যাওয়া একটি জম্বি আক্রমণের প্রেক্ষাপটে ছবির গল্প আবর্তিত হয়েছে। একটি হাই-রাইজ বিল্ডিংয়ে আটকে পড়া কয়েকজন মানুষের বেঁচে থাকার লড়াই, ভয়, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্বলতাই ছবির মূল বিষয়বস্তু।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কুকর্ম! পুলিশের জালে ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা

ছবিতে অভিনয় করেছেন রিশভ চাড্ডা, আকাশ মখিজা, সোনম অরোরা, জয় সেনগুপ্ত, প্রান্তিকা দাস, কাব্য কাশ্যপ, রিকি তেওয়ারি, শেখর কাঞ্জিলাল ও বিজয় সিং-সহ একাধিক অভিনেতা। প্রতিটি চরিত্রই গল্পে আলাদা মাত্রা যোগ করেছে বলে দাবি নির্মাতাদের।

KSS Productions & Entertainment-এর ফাউন্ডার-ডিরেক্টর কান সিং সোধা ইতিমধ্যেই স্বল্পদৈর্ঘ্য ছবি, বাংলা ও হিন্দি ফিচার ফিল্ম এবং অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছেন। ‘ZORR’-এর মাধ্যমে তিনি ভারতীয় প্রেক্ষাপটে জম্বি ঘরানার সিনেমাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন, যেখানে বিনোদনের পাশাপাশি সমসাময়িক সামাজিক বাস্তবতাও উঠে আসবে। এই ছবির মাধ্যমে KSS Productions & Entertainment বাংলার সৃজনশীল ভাবনাকে জাতীয় স্তরে তুলে ধরার পাশাপাশি মূলধারার ভারতীয় জঁর সিনেমায় নিজেদের জায়গা আরও পোক্ত করতে চাইছে বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot