Sunday, June 28, 2026
HomeScroll‘থ্যাঙ্ক ইউ ইন্ডিয়া’ লেখা মিসাইলে তছনছ ইজরায়েল! ফের ট্রাম্পের ঘুম কেড়ে নেবে...
Middle East War

‘থ্যাঙ্ক ইউ ইন্ডিয়া’ লেখা মিসাইলে তছনছ ইজরায়েল! ফের ট্রাম্পের ঘুম কেড়ে নেবে ইরান?

কেন ভারতকে ধন্যবাদ জানাল ইরান? মধ্যপ্রাচ্যে এবার নয়া সমীকরণ?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাত (Middle East War) অব্যাহত। যুদ্ধবিরতির জন্য আমেরিকা ও ইরান- দুপক্ষ থেকেই কয়েকদফা শর্ত সামনে আনা হয়েছিল কয়েকদিন আগেই। কিন্তু সেগুলিকে কোনও তোয়াক্কা না করেই দু’পক্ষই ফের হামলার ঝাঁঝ বাড়িয়েছে। এর মাঝেই ইজরায়েলকে (Israel) বড় বার্তা দিল ইরান (Iran)। এবার একটি ক্ষেপণাস্ত্রে ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া’ (Thank You People of India Written Missile) বা ‘ভারতের জনগণকে ধন্যবাদ’ লিখে সেটিকে ইজরায়েলের দিকে নিক্ষেপ করল ইরান।

এই ঘটনাকে ঘিরে যে ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও দাবি করা হচ্ছে, ইজরায়েলের দিকে নিক্ষেপ করা একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের এক সেনা নিজ হাতে এই বার্তা লিখেছেন, যা ‘বন্ধু’ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, যে দেশগুলি ইরানের পাশে দাঁড়িয়েছে বা সহমর্মিতা জানিয়েছে, তাদের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছে তেহরান। কারণ শুধু ভারত নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধন্যবাদ জানানোর তালিকায় স্পেন, জার্মানি ও পাকিস্তানকেও রেখেছে ইরান।

আরও পড়ুন: দেশবাসীকে ‘র‍্যাপ’ উপহার বালেন্দ্রর! শপথ নেওয়ার আগে কী গাইলেন নেপালের প্রধানমন্ত্রী? দেখুন

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। এই হামলায় তেহরান সহ একাধিক অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটি এবং ইজরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করে ইরানি সেনা, যে সংঘাত আজ অবধি থামার কোনও নামই নেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO