Monday, March 16, 2026
HomeScrollখামেনির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! বিপাকে ১৯ ভারতীয়
Iran Israel Conflict

খামেনির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! বিপাকে ১৯ ভারতীয়

ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে কড়া নজরদাড়ি চালাচ্ছে ইরান

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল (Iran-Israel War) উত্তেজনা চরমে। টালমাটাল এই পরিস্থিতিতে আরব আমিরশাহীতে (United Arab Emirates) গ্রেফতার ১৯ জন ভারতীয়। এই নিয়ে মোট ৩৫ জনকে গ্রেফতার করল আমিরশাহী প্রশাসন। দ্রুতই তাঁদের বিচার শুরু হবে বলে জানা গিয়েছে। কিন্তু কী তাদের অপরাধ? যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভ্রান্তিমূলক পোস্ট করেছেন তারা। ফলে, নেটদুনিয়ায় ছড়িয়ে একাধিক ভুয়ো তথ্য। যার জেরে নষ্ট হয়েছে দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা।

আমিরশাহীর অ্যাটর্নি জেনারেল ডঃ হামাদ সইফ আল শামস জানিয়েছেন, ইরান, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে  এআই দ্বারা তৈরি একাধিক বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য। গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে কড়া নজরদাড়ি চালাচ্ছে ইরান। তদন্তে উঠে এসেছে, এআই দিয়ে নানা কন্টেন্ট তৈরি করে আমজনতাকে উত্তেজিত করার প্রচেষ্টা চলছে। গোটা এই অপরাধ চক্রকে তিন ভাগে ভাগ করে বিচার শুরু করেছে আমিরশাহী প্রশাসন। যার প্রথম ধাপে গ্রেফতার হয়েছে ১৯ জন ভারতীয় সহ মোট ৩৫ জন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ! গ্রেফতার বহু ভারতীয় সহ ৩৫ জন

অভিযোগ উঠেছে, ওই ৩৫ জনের মধ্যে ১০ জন ভুয়ো তথ্য ছড়ায়নি। কিন্তু যে কনটেন্ট তারা শেয়ার করেছে তার দ্বারা সাধারণ মানুষ উত্তেজিত হতে পারে। ওই তালিকার ১০ জনের মধ্যে ৫ জনই ভারতীয়। বাকিরা এআই দিয়ে তৈরি ভুয়ো কন্টেন্ট সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। অন্য ঘটনাকে আমিরশাহীর ঘটনা বলে প্রচার করেছে। এই দলেও রয়েছে ৫ জন ভারতীয়।

এছাড়াও, ওই সাতজন ভারতীয়দের বিরুদ্ধে অভিযোগ বিশেষ এক দেশের (ইরান) সামরিক আগ্রাসন এবং তাদের নেতৃত্বকে সমর্থন করে সোশাল মিডিয়ায় গলা ফাটাচ্ছেন। ধৃতদের তালিকায় রয়েছেন নেপাল, মিশর ও পাকিস্তানের নাগরিকরাও। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১৯ জন ভারতীয় গ্রেফতার হয়েছেন। আগামীদিনে তদন্তের উপর আরও জোর দেওয়া হবে। দোষীসাব্যস্ত হলে কমপক্ষে ১ বছর কারাদণ্ডে দণ্ডিত হবে তারা। গুনতে হবে জরিমানাও। যে অঙ্ক আমিরশাহীর মুদ্রায় এক লক্ষ ডলার।

উল্লেখ্য, যুদ্ধের মধ্যে আমিরশাহীতে একাধিকবার আছড়ে পড়েছে ইরানের আক্রমণ। যার জেরে দেশবাসী এবং প্রশাসনের মধ্যে আশঙ্কা বাড়ছে। সোশাল মিডিয়ার ভুয়ো প্রচারে সমস্যা বাড়ছে বলেই মত আমিরশাহী প্রশাসনের। যে কারণে ব্যাপক নজরদারি চলছে সোশাল মিডিয়ায়।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88