Friday, June 19, 2026
HomeScrollবিপর্যয় মোকাবিলা দফতর সামলেছিলেন! এবার সামলাবেন মুখ্যসচিবের দায়িত্ব, কে এই দুষ্যন্ত নারিয়ালা?
Dushyant Nariala

বিপর্যয় মোকাবিলা দফতর সামলেছিলেন! এবার সামলাবেন মুখ্যসচিবের দায়িত্ব, কে এই দুষ্যন্ত নারিয়ালা?

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন!

ওয়েব ডেস্ক : রবিবার পশ্চিমবঙ্গের ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তার কয়েকঘন্টার মধ্যে কমিশনের নির্দেশ রাজ্যের মুখ্যসচিবের (West Bengal new Chief Secretary) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)-কে। তাঁর পরিবর্তে দায়িত্বে আনা হয়েছে প্রবীণ আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (Dushyant Nariala)। আর এ নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। আর এই প্রবীণ আইএএস অফিসারক একসময় বিপর্যয় মোকাবিলা দফতরে পাঠিয়েছিল নবান্ন। এবার তাঁকেই রাজ্যের মুখ্য সচিবের পদে বসিয়েছে কমিশন।

মূলত, কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গ সরকার ও জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুষ্যন্ত নারিয়ালা (Dushyant Nariala)। প্রশাসনিক দক্ষতা, দুর্যোগ মোকাবিলা এবং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে প্রবীণ আইএএস অফিসারের। বর্তমানে তিনি ২০২৫ সালের ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে। এই পদে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন মূলক ও কল্যাণমূলক কাজের তদারকি করছেন। পাশাপাশি সামলাচ্ছেন সংশোধনাগার প্রশাসন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব।

আরও খবর : বাংলায় আমলা বদল ঘিরে উত্তপ্ত সংসদ! রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত ছিলেন তিনি। কারণ, জিটিএ-র প্রধান সচিবের দায়িত্ব পালন করেছিলেন ২০২৪ সালে। এই সময় উত্তরবঙ্গের বিভিন্ন ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এদিকে দুষ্যন্ত নারিয়ালা (Dushyant Nariala) পড়াশোনা করেছেন, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি অর্জন করেছেন তিনি। সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়েছেন তিনি। আইনেও স্নাতকের ডিগ্রি অর্জন করেছেন তিনি। আর এবার ভোটের সময় বাংলার মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হল দুষ্যন্ত নারিয়ালাকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto