Wednesday, May 13, 2026
HomeScrollঅগ্নিগর্ভ ইরানে গ্রেফতার ৬ ভারতীয়!
Iran

অগ্নিগর্ভ ইরানে গ্রেফতার ৬ ভারতীয়!

এ নিয়ে এবার মুখ খুলল তেহরান

ওয়েব ডেস্ক : বিক্ষোভে উত্তাল ইরান (Iran)। সেখানে নাকি ৬জন ভারতীয়কে (Indians) গ্রেফতার (Arrest) করেছে খামেনেই প্রশাসন। ভারতের পাশাপাশি অন্যন্য দেশের নাগরিকদেরকেও নাকি জেলে ভরা হয়েছে। তা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে এ নিয়ে এবার মুখ খুলল তেহরান।

ইরানে যে বিক্ষোভ চলছে, তাতে অন্তত আড়াই হাজার প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে প্রশাসনের তরফে। এমনই দাবি করা হয়েছে সেখানকার মানবাধিকার সংগঠনগুলির তরফে। তার মধ্যে খবর ছড়িয়েছে ৬ জন ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। তবে এ নিয়ে মুখ খুলেছেন ভারতে নিযুক্ত ইরানের (Iran) রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। যাতে সবাই সঠিক তথ্য সংগ্রহ করুক, তার জন্য অনুরোধও করেছেন তিনি।

আরও খবর : ফের আমেরিকায় বন্দুবাজের হামলা! মৃত ৬

তবে প্রশ্ন উঠছে, সঠিক খবর কীভাবে পাওয়া যাবে? কারণ বিক্ষোভের সারণে সে দেশে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বিদেশে ফোন করার উপরেও নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ইতিমধ্যে ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।

অন্যদিকে ইরানে থাকা ভারতীয়দের নিয়ে বেশ উদ্বিগ্ন নয়াদিল্লি। সূত্রের খবর, বর্তমানে ভারত সরকারের (Indian Government) তরফে ইরানের উপর কড়া নজর রাখা হচ্ছে। সেখানে থেকে প্রবাশী ভারতীয়দের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, তা নিয়েও চিন্তা ভাবনা শুরু হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) ইরানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলেই খবর। তবে তিনি ইরানের উপর কোনও ধরণের সামরিক পদক্ষেপ করবেন কি না, সে বিষয়ে কিছু জানা য়ায়নি। তবে মার্কিন প্রশাসনের আধিকারিকরা মনে করছেন, ইরানের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হামলা চালাতে পারে মার্কিন সেনা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto