ওয়েবডেস্ক- ইরান যুদ্ধে নয়া মোড়! আমেরিকা তাদের সামরিক শক্তি বাড়াতে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ যুদ্ধবিমান ও অতিরিক্ত সেনা মোতায়েন করছে। পেন্টাগন সম্প্রতি প্রায় ২,৫০০ মেরিন সেনা এবং একটি উভচর যুদ্ধজাহাজ (Amphibious Assault Ship) মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয়টি প্রায় নিশ্চিত করেছে। এটি গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় স্থলসেনা মোতায়েন। আমেরিকা এই অঞ্চলে তাদের আকাশপথের শক্তি বহুগুণ বাড়িয়েছে। বর্তমানে সেখানে F-35 স্টিলথ ফাইটার, F-22 র্যাপ্টর, এবং F-16 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। আমেরিকার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা।
এর জন্য তারা ইরানের উপকূলে স্থলসেনা নামানোর পরিকল্পনাও বিবেচনা করছে। মার্কিন প্রশাসন এই অভিযানের মাধ্যমে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং তাদের নৌবাহিনীকে অকেজো করার লক্ষ্য নির্ধারণ করেছে।
আরও পড়ুন- হরমুজ থেকে ভারতে আসছে তেলবাহী জাহাজ, কীভাবে? শুনলেই গায়ে কাঁটা দেবে
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকা ইরানের প্রায় ৭,৮০০টিরও বেশি লক্ষ্যে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে, যার ফলে যুদ্ধে ইতিমধ্যে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী USS Gerald R. Ford-এ অগ্নিকাণ্ডের কারণে সেটিকে সাময়িকভাবে মেরামতের জন্য গ্রিসের সুদা বে-তে পাঠানো হয়েছে, যা এই মুহূর্তে আমেরিকার জন্য একটি বড় ধাক্কা। ইরানের সামরিক মুখপাত্র জানিয়েছেন যে, এই যুদ্ধের চূড়ান্ত ফয়সালা কোনও সোশ্যাল মিডিয়ায় হবে না, বরং তা সরাসরি রণক্ষেত্রেই নির্ধারিত হবে।







