Friday, June 19, 2026
HomeBig newsসন্দেশখালির শাহজাহানের জামিন খারিজ করল হাইকোর্ট! কী বলল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ?
Calcutta High Court

সন্দেশখালির শাহজাহানের জামিন খারিজ করল হাইকোর্ট! কী বলল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ?

সন্দেশখালি কাণ্ডে বড় ধাক্কা খেলেন শেখ শাহজাহান ও তাঁর সহযোগী আলমগীর

কলকাতা: সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Incident) বড় ধাক্কা খেলেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তাঁর সহযোগী আলমগীর। সিবিআই (CBI) মামলায় তাঁদের জামিনের আবেদন খারিজ (Bail Denied) করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। এদিন শুনানির সময় শেখ শাহজাহানের আইনজীবী দাবি করেন, মামলার প্রাথমিক পর্যায়ে সাক্ষীর সংখ্যা ছিল ৮৬ জন। পাশাপাশি, মাজেদা বিবির বয়ানের ভিত্তিতেই শাহজাহানকে অভিযুক্ত করা হলেও পরবর্তীতে সিবিআই চার্জশিটে তাকেই অভিযুক্ত করা হয়েছে।

সেই যুক্তিতে নতুন করে মামলার শুনানির আবেদন জানানো হয়। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, নতুন যে তথ্য সামনে এসেছে, তার ভিত্তিতে পুনরায় জামিনের আবেদন করতে হবে অভিযুক্তদের। এই মামলায় সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতে জানানো হয়।

আরও পড়ুন: অপসারিত পুলিশ কর্তাদের ভিন রাজ্যে পাঠাচ্ছে কমিশন?

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। অভিযোগ, সেই সময় ইডির আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় একদল উত্তেজিত জনতা, যাদের শাহজাহানের অনুগামী বলেই দাবি তদন্তকারীদের। এই হামলায় তিন ইডি আধিকারিক গুরুতর জখম হন। অভিযোগ ওঠে, তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ন্যাজাট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ, পাশাপাশি ইডিও পৃথক অভিযোগ জানায়। ঘটনার পর কিছুদিন পলাতক থাকার পর রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে এবং তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto