HomeScrollসোনার খনিতে আচমকা ধস, আফ্রিকায় মৃত অন্তত ৩০! আটকে বহু শ্রমিক
Central African Republic Gold Mine Collapse

সোনার খনিতে আচমকা ধস, আফ্রিকায় মৃত অন্তত ৩০! আটকে বহু শ্রমিক

নানা মামবেরে অঞ্চলের আব্বায় দুর্ঘটনা, উদ্ধারকাজে প্রশাসনের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও

ওয়েব ডেস্ক : সোনা উত্তোলনের সময় আচমকাই বিপর্যয়। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (Central African Republic) পশ্চিমাঞ্চলের একটি খনিতে ধস (Mine Collapse) নেমে প্রাণ হারালেন অন্তত ৩০ জন শ্রমিক। মঙ্গলবার সকালে নানা মামবেরে অঞ্চলের আব্বা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধসের পর বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খনিটিতে অত্যাধুনিক কোনও প্রযুক্তি ব্যবহার করা হত না। ছোট পরিসরে প্রচলিত পদ্ধতিতে সোনা তোলার কাজ চলত। দুর্ঘটনার সময় সেখানেই কাজ করছিলেন শ্রমিকরা। তাঁদের মধ্যে কোনওমতে প্রাণে বেঁচে যাওয়া ফ্লোরিয়ান গাগুয়েন্ড জানান, ধস নামার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনও নিখোঁজ শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্রমশ কমছে।

আরও খবর : হরমুজের মানচিত্রে ট্রাম্পের ‘নয়া ভূখণ্ড’ দাবি! পালটা ইরানের হুঁশিয়ারিতে বাড়ল উত্তেজনা

দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের সঙ্গে কাজে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ধ্বংসস্তূপের ভিতর থেকে ৩০টি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ডেপুটি মেয়র সুলেমান বি। কয়েকজন আহত শ্রমিককেও উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে জানা গিয়েছে। প্রকাশ্যে আসা ভিডিওতে কাদায় মাখা শ্রমিকদের খনি থেকে দেহ উদ্ধারের কাজে হাত লাগাতে দেখা গিয়েছে। মৃত ও নিখোঁজদের অধিকাংশই তরুণ বলে জানা যাচ্ছে। ঘটনার পর শোকপ্রকাশ করেছেন সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News