Monday, March 2, 2026
HomeScrollইরানে উপর আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা চীন-রাশিয়ার!
Iran

ইরানে উপর আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা চীন-রাশিয়ার!

ইরানের উপর আগ্রাসন নিয়ে ক্ষুব্ধ চীন-রাশিয়া!

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) উপর হামলার ঘটনায় আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) তীব্র নিন্দা করল চীন (China)। রবিবার স্পষ্ট ভাষায় এই হামলাকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

সূত্রের খবর, এ নিয়ে রুশ (Russia) বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে ফোনে কথা বলেন ওয়াং। সেখানে তিনি বলেছেন, একটি সার্বভৌম দেশের শীর্ষ নেতাকে হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া যায় না। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

আরও খবর : খামেনেইয়ের বিরুদ্ধে দেখিয়েছিলেন অভিনব প্রতিবাদ! ফের খবরে সেই তরুণী

উল্লেখ্য, শনিবার ভোরে ইরান-এ যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সরকারবিরোধী আন্দোলনের আহ্বান জানান। এ নিয়ে চীন (China) জানিয়েছে, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথেই ফিরতে হবে। এছাড়া, এই হামলা নিয়ে ক্রেমলিনের তরফে পুতিনের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, খামেনেইকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক আই লঙ্গন করা হয়েছে বলে জানানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, আমেরিকা ও ইজরায়েল যে ভয়ঙ্কর খেলায় নেমেছে, তাতে এই অঞ্চলে বিপর্যয় নেমে আসতে পারে। উত্তর কোরিয়ার (North Korea) তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে।

এদিকে সংঘাতের জেরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেইজিং। ইজরায়েল-এ থাকা চীনা নাগরিকদের নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি ইরান-এ থাকা নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে চীনের বিদেশ মন্ত্রক। চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া এক মন্তব্যে এই হামলাকে “সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন” বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের নিয়মের পরিপন্থী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola