Wednesday, April 8, 2026
HomeScroll‘অবিলম্বে কার্যকর হবে', সুপ্রিম ধাক্কার পর শুল্ক নিয়ে হুঙ্কার ট্রাম্পের
Donald Trump

‘অবিলম্বে কার্যকর হবে’, সুপ্রিম ধাক্কার পর শুল্ক নিয়ে হুঙ্কার ট্রাম্পের

অন্যান্য দেশের উপর শুল্ক আরোপ নিয়ে প্রেসিডেন্টকে কী নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: মার্কিন সুপ্রিম কোর্টের (Supreme Court of the United States) রায়ে বড়সড় ধাক্কা খেলেও নিজের অবস্থানে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার সে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কংগ্রেসের অনুমতি ছাড়া নতুন শুল্ক (Tariff) আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। আদালতের মতে, জরুরি অবস্থার দোহাই দিয়ে একক সিদ্ধান্তে আমদানির উপর বিশাল অঙ্কের শুল্ক চাপানো বেআইনি।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ন’জন বিচারপতির বেঞ্চে এদিন ভোটাভুটিতে ফল দাঁড়ায় ৬-৩। অর্থাৎ ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধেই সংখ্যাগরিষ্ঠ মত পড়ে। রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, প্রেসিডেন্ট নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন: শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের!

তবে রায়ের পরই পাল্টা বার্তা দেন ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ওভাল অফিস থেকে সমস্ত দেশের উপর ১০ শতাংশ বিশ্বব্যাপী শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করা আমার জন্য অত্যন্ত সম্মানের। অবিলম্বেই তা কার্যকর হবে।’ এর আগেও তাঁকে বলতে শোনা যায়, ধারা ১২২-এর অধীনে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশে তিনি স্বাক্ষর করবেন এবং প্রয়োজনে আরও বেশি শুল্ক বাড়াতেও পারেন।

ট্রাম্পের এই অবস্থান কার্যত সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আদালত যেখানে প্রেসিডেন্টের একক শুল্ক আরোপের ক্ষমতাকে বেআইনি বলেছে, সেখানে ট্রাম্পের নতুন ঘোষণা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto