Wednesday, August 19, 2026
HomeBig newsঘনাচ্ছে নিম্নচাপ! আজ থেকেই হাওয়া বদল রাজ্যে! কোন কোন জেলায় বৃষ্টি? দেখুন
Weather Forecast

ঘনাচ্ছে নিম্নচাপ! আজ থেকেই হাওয়া বদল রাজ্যে! কোন কোন জেলায় বৃষ্টি? দেখুন

নিম্নচাপের প্রভাবে ভিজবে একাধিক জেলা! জেনে নিন আবহাওয়ার মেগা আপডেট

কলকাতা: বসন্তের শুরুতেই রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। বিশেষ করে ওড়িশা উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি বলেই জানানো হয়েছে।

সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে সেখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কালিম্পং ও সংলগ্ন সমতল এলাকায় তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুন: যাত্রী পরিষেবায় উন্নতি, সেক্টর ফাইভ মেট্রোতে নতুন উদ্যোগ!

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

এদিকে কলকাতার (Kolkata Weather) আবহাওয়ায় আপাতত শুষ্কভাব বজায় রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৮২ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor