HomeScrollগ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০-র বেশি! উদ্ধার এক ব্যক্তির দেহ
America

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০-র বেশি! উদ্ধার এক ব্যক্তির দেহ

হঠাৎ বন্যার জেরে তছনছ পর্যটন এলাকা, ভেসে গেল সেতু ও নানা কাঠামো; নিরাপদে সরানো হয়েছে ৬২ জনকে

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানে আচমকা হড়পা বানে (Flood) ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার দুপুরে আচমকা জলের স্রোত বেড়ে যাওয়ার পর বিপর্যস্ত হয়ে পড়ে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন (Bright Angel Canyon) এবং ফ্যান্টম র‍্যাঞ্চ (Phantom Ranch) এলাকা। প্রবল স্রোতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং নানা ধ্বংসাবশেষ ভেসে গিয়ে কলোরাডো নদীতে পড়ে।

এই ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে খবর। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি দুর্গত এলাকায় থাকা পর্যটক ও পর্বতারোহীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। ইতিমধ্যেই ৪৬ বছর বয়সি এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত এটিই নিশ্চিত মৃত্যুর ঘটনা।

আরও খবর : ভয়ঙ্কর বন্যার মাঝেও মাথা ঠান্ডা, ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন প্রধানশিক্ষক

শনিবার দুপুর আড়াইটে নাগাদ ব্রাইট অ্যাঞ্জেল খালে আচমকা জলের প্রবাহ ভয়াবহ আকার নেয়। মাত্র কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোত খালের উপর থাকা পায়ে হাঁটার সেতুগুলি ভাসিয়ে নিয়ে যায়। বন্যার (Flood) জেরে এলাকার ভূপ্রকৃতিতেও ব্যাপক পরিবর্তন হয়েছে। কোথাও খালের পাট চওড়া হয়েছে, আবার কোথাও তৈরি হয়েছে নতুন জলস্রোত।

আবহাওয়া দফতরের মতে, মাত্র ৩০ মিনিটের মধ্যে ওই এলাকায় প্রায় আধ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছিল। পাহাড়ি এলাকা হওয়ায় বৃষ্টির জল দ্রুত নীচের দিকে নেমে আসে। ব্রাইট অ্যাঞ্জেল খাল উত্তর প্রান্ত থেকে প্রায় ৬ হাজার ফুট উচ্চতা অতিক্রম করে কলোরাডো নদীতে গিয়ে মিশেছে। ফলে অল্প সময়ের ভারী বৃষ্টিই ভয়াবহ হড়পা বানের রূপ নেয়।

এদিকে ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা থেকে এখনও পর্যন্ত ৬২ জনকে হেলিকপ্টারে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল শিবির, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং উত্তর কাইবাব ট্রেইলের একাধিক অংশ আপাতত বন্ধ রাখা হয়েছে। কলোরাডো নদীতে নৌকাভ্রমণ ও র‍্যাফটিংও বন্ধ রয়েছে। আবহাওয়া দফতর আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়ায় নতুন করে হড়পা বান, ধস এবং পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News