ওয়েবডেস্ক- আমেরিকা ও ইজরায়েলের আক্রমণে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) নিহত। সরকারি সংবাদমাধ্যমের দাবি, আমেরিকা-ইজরায়েলের (America-Israel) ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, হামলায় খামেনেইয়ের পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন।
যদিও পরিস্থিতি ঘিরে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা এখনও কঠিন। ট্রুথ সোশ্যালে (Truth Social) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) বলেন, ‘ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনেই মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেইসব মার্কিনি এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও এক ন্যায়বিচার হয়েছে বিচার। যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডাবাহিনী হত্যা কিংবা পঙ্গু করে রেখেছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইজরাইলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে, খামেনি বা তার সঙ্গে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।
তবে সূত্রের খবর, বেশ কয়েকমাস আগে থেকেই খামেনেই হত্যার নিখুঁত পরিকল্পনা করেছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সেই মতো খামেনেইয়ের ঘনিষ্ঠদের গতিবিধির উপর নজরদারি শুরু হয়। তাদের মাধ্যমেই সর্বোচ্চ নেতার অবস্থার সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করেন গোয়েন্দারা।
এমনকি খামেনেইয়ের কার্যালয়ের আশেপাশে থাকা বেশ কিছু সিকিউরিটি ক্যামেরাও নাকি হ্যাক করা হয় বলে সূত্রের খবর। তবে অন্তর্ঘাত তত্ত্বও প্রকট হচ্ছে। জানা গেছে, শনিবার সকালে উচ্চপদস্থ আধিকারিদের সঙ্গে নিজের কার্যালয়ে একটি গোপন বৈঠকেই বসেছিলেন খামেনেই।
আরও পড়ুন- ইরানি হামলায় ক্ষতবিক্ষত দুবাই! খামেনেই অধ্যায় শেষ হতেই ইরানকে কড়া বার্তা UAE-র
সূত্রের খবর, ইরান সরকারের ভিতর থেকে কেউ বা কারা সেই খবর মোসাদকে জানিয়েছিলেন। কোথায়, কখন বৈঠক চলছিল তার সমস্ত খুঁটিনাটি তথ্যই জেনে গিয়েছিল ইজরায়েলে গুপ্তচর সংস্থা। এর পরেই হামলা। এই ধরনের হামলার রাতের অন্ধকারে চালানো হয় ।
কিন্তু খামেনেইয়ের অবস্থারত সম্পর্কে সুর্নিদিষ্ট তথ্য পেতেই আর সময় নেয়নি মোসাদ। তৎক্ষণাৎ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে তৎপর হয় ইজরায়েল ও আমেরিকা। শনিবার মধ্যরাতেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের।







