Tuesday, August 11, 2026
HomeScrollসৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান!
Pakistan-Saudi Arabia

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান!

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান! চাপ বাড়ল ভারতের

ওয়েব ডেস্ক : সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে প্রতিরক্ষা চুক্তি (Defence Deal) করল পাকিস্তান (Pakistan)। চুক্তির পরে দুই দেশের তরফে জানানো হয়েছে, কোনও এক দেশের উপর হামলা হলে, তা উভয়ের উপর হামলা হিসাবে ধরা হবে। এই চুক্তি নিয়ে চাপ কিছুটা বাড়ল ভারতের। তবে বিশেষজ্ঞ মহলের মতে, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর সৌদি আরবকে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। এই বিষয়ের উপর যে কড়া নজর রাখা হচ্ছে, তা জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

বুধবার সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের (Mohammed bin Salman) সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। তার পরেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এ নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir jaiswal) বলেছেন, আমরা এই বিষয়টিকে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও গ্লোবাল স্বার্থের কথা ভেবে নজর রাখা হচ্ছে। ভারত সরকার সব দিক থেকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : ট্রাম্পের কোপে এবার অতিবাম সংগঠন ‘অ্যান্টিফা’!

সম্প্রতি দোহায় ৪০টি ইসলামিক দেশের মধ্যে একটি শীর্ষ সম্মেলন হয়েছিল। সেখানেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তান ( Pakistan) ও সৌদি আরবের (Saudi Arabia) মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি ‘ন্যাটো’র মতো জোট গঠনের কথাও বলেছিলেন সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্র নেতারা। প্রসঙ্গত, একদিকে পাকিস্তানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির কাছে রয়েছে অর্থের ক্ষমতা। ফলে পাকিস্তান ও সৌদির মধ্যে চুক্তি ভারতের কাছে কিছুটা হলেও মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামের ঘটনার বদলা নিতে গত ৭ অক্টোবর পাকিস্তানে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছিল ভারত। এর পরেই দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চারদিন ধরে এই সংঘর্ষ চলেছিল। তার পর থেকেই বিশ্ব রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এ সবের মাঝে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

দেখুন অন্য খবর : 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor