Tuesday, June 30, 2026
HomeScrollইরানের তেল কেনাবেচার শাস্তি! মার্কিন কোপে ভারত সহ একাধিক সংস্থা
America

ইরানের তেল কেনাবেচার শাস্তি! মার্কিন কোপে ভারত সহ একাধিক সংস্থা

১৪টি জাহাজ ও সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে!

ওয়েব ডেস্ক : ইরান (Iran)-আমেরিকা (America) সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যেই ইরান থেকে তেল (Oil) কেনাবেচার কারণে এবার মার্কিন কোপে বিভিন্ন দেশের ১৫টি সংস্থা। সূত্রের খবর, ১৪টি জাহাজ ও সংস্থার উপর নিষেধাজ্ঞা (Prohibition) জারি করা হয়েছে ওয়াশিংটনের তরফে।

মূলত, বেশ কিছু সময় ধরে আমেরিকা (America) ও ইরানের (Iran) সম্পর্কে অবনতি হয়েছে। সম্প্রতি পশ্চিম এশিয়ায় মার্কিন রণতরী মোতায়েন নিয়ে তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি। তার মাঝেই ওমানে বৈঠকে বসেছিল আমেরিকা ও ইরান। সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। এর পরেই ইরান থেকে তেল কেনার অপরাধে বিভিন্ন সংস্থা ও জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।

আরও খবর : আম্বানির ‘সুইডিশ সুন্দরী’র আবদার মিটিয়েছিলেন এপস্টিন! ফাঁস হল গোপন চ্যাট

মার্কিন বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান (Iran) যে তেল বিক্রি করে তা দেশের উন্নতি বাদে, অঞ্চলিক স্থিতাবস্থা ও নাগরিকদের দমনে ব্যবহার করে। সেই কারণে একাধিক সংস্থা ও জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৪ টি জাহাজের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ইরানের তেল ক্রেতা হিসেবে ১৫টি সংস্থাকেও চিহ্নিত করা হয়েছে।

জানা যাচ্ছে, বারবাডোসে একাধিক সংস্থা, সংযুক্ত আরব আমিরশাহির একাধিক সংস্থা, ওশিয়ানিয়ার মার্শাল আইল্যান্ডের সংস্থা, চীনের সংস্থা, আফ্রিকার সংস্থা কাজাখাস্তান ও তুরস্কের একাধিক সংস্থার উপর এই নিষেধাজ্ঞা করা হয়েছে। ভারতের ‘এলেভেট মেরিন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড’ সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর। সঙ্গে তাদের জাহাজ বেনেডিক্ট-এর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি সংস্থার মালিক অনন্ত শিন্ডের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO