Monday, June 29, 2026
HomeScrollহরমুজ প্রণালীতে বিরল দৃশ্য! লাল হয়ে উঠল মাটি
Iran

হরমুজ প্রণালীতে বিরল দৃশ্য! লাল হয়ে উঠল মাটি

সেখানে প্রবল বৃষ্টির পরেই এমন দৃশ্য দেখা গিয়েছে

ওয়েব ডেস্ক : ইরান (Iran) উপকূলে চাঞ্চল্যকর দৃশ্য। লাল হয়ে উঠল সমুদ্রের জল। এমনকি রক্তবর্ণ হয়ে উঠেছে বালুতটও। হরমুজ প্রণালী সংলগ্ন (Strait of Hormuz) এলাকার এই দৃশ্য দেখে অনেকে ইতিমধ্যে অবাক হয়ে পড়েছেন। মূলত, সেখানে প্রবল বৃষ্টির পরেই এমন দৃশ্য দেখা গিয়েছে। যার ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। তবে কী কারণে এমন লাল হয়ে উঠল সব জায়গা? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।

এ নিয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই দ্বীপে এলাকার মাটিতে রয়েছে বিপুল লোহা। তার ফলে লোহার সঙ্গে যখন অন্য খনিজ পদার্থ জলে মিশে যায়, তখন লাল হয়ে ওঠে মাটি। পাহাড়ার ঢাল বেয়ে সেই লাল রং মিশে গিয়েছে সমুদ্রেও। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও খবর : পাকিস্তানি ভিখারিদের নিজেদের দেশে ফেরাল সৌদি আরব!

আয়রন অক্সাইডের কারণে হরমুজকে (Strait of Hormuz) অনেক সময়ই পারস্য উপসাগরের ‘রামধনু দ্বীপ’ বলা হয়ে থাকে। বাস্পের সামনে সেই মাটি আরও লাল হয়ে উঠেছে। তবে এই রং কী ত্বকের জন্য ক্ষতিকর? তবে এ নিয়ো কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

অন্যদিকে ওই দ্বীপের পলিমাটির ক্ষয় দ্বীপটির ভূপ্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। তবে লাল রংয়ের বিষয়টি হল একেবারেই প্রাকৃতিক ঘটনা। বর্ষার সময় এই দৃশ্য দেখার জন্য ছুটে ছুটে আসেন স্থানীয় মানুষ সহ ট্যুরিস্টরা। এমন দৃষ্যকে ক্যামেরাবন্দি করেন ফোটোগ্রাফাররাও। এমনকি এই বিষয়টিকে ক্যানভাসবন্দিও করা হয়। অন্যদিকে সোশাল মিডিয়ায় এই ভিডিও দেখে বিস্মিত হয়েছেন অনেকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO