Sunday, May 17, 2026
HomeScrollতেল সংস্থার উপর নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাশিয়া!
Russia

তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাশিয়া!

‘ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে কার্যত যুদ্ধঘোষণা’, বললেন মেদভেদেভ

ওয়েব ডেস্ক : ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জন্য মস্কোর ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা (America)। নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার (Russia) দুটি বৃহত্তম তেল কোম্পানি—রসনেফট এবং লুকোয়েলের উপর। তা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এমন পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

টেলিগ্রামে একটি পোস্ট করে মেদভেদভ লিখেছেন, “আমেরিকা (America) আমাদের শত্রু, তাদের তথাকথিত শান্তির ‘বার্তাবাহক’ এখন সম্পূর্ণভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পথে নেমেছে।” সঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার দুই তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বুদাপেস্ট বৈঠক বাতিল করে কূটনীতির পথ ত্যাগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত’ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

আরও খবর : রাশিয়া থেকে তেল আমদানি কমাচ্ছে ভারত! দাবি রয়টার্সের

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট (Scott Bessent) রাশিয়ার তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞাকে ‘বিরাট পদক্ষেপ’ বলে বর্ণানা করেছেন। তিনি বলেছেন, “আমরা ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে দুর্বল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।” অন্যদিকে ট্রাম্প বলেছেন, এমন পদক্ষেপ পুতিনকে আলোচনায় ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে

আমেরিকার (America) এমন পদক্ষেপের পর রাশিয়ার (Russia) তরফেও এবার হুমকির সুর শোনা গেল। উভয় পক্ষের মধ্যে এই বাকযুদ্ধ নতুন ঠান্ডা যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। অন্যদিকে, তেল সংস্থাগুলির উপর এই নিষেধাজ্ঞার পর সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে, রাশিয়া থেকে তেল আমদানি কমাবে ভারত। ট্রাম্পও দাবি করেছেন, মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত রুশ তেল কেনা কিছুটা কমিয়ে দেবে। রয়টার্সের তরফে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার এই দুই তেল সংস্থা থেকেই তেল আমদানি কমাতে চলেছে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot