Saturday, August 8, 2026
HomeScrollদাবানলে পুড়ছে ইউরোপ, স্পেনে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা, ফ্রান্সে ৪০ হাজারের বেশি...
Europe Wildfire

দাবানলে পুড়ছে ইউরোপ, স্পেনে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা, ফ্রান্সে ৪০ হাজারের বেশি মানুষকে সরানো হল

স্পেনে দাবানলের জেরে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। ফ্রান্সে ভয়াবহ আগুনের কারণে উপকূল এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ওয়েব ডেস্ক: ভয়াবহ দাবানলে (Wildfire) বিপর্যস্ত ইউরোপের একাধিক দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মতো দাবানলকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা (National Emergency) ঘোষণা করেছে স্পেন (Spain)। একই সময়ে ফ্রান্সের আটলান্টিক উপকূলবর্তী ক্যাপ ফেরে এলাকায় ছড়িয়ে পড়া আগুনের জেরে ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (EU) কাছেও সাহায্য চেয়েছে ফ্রান্স।

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে এবং আভিলা (Avila) প্রদেশে একাধিক দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ১০ হাজারের বেশি বাসিন্দাকে ঘর ছাড়তে হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্পেনে দাবানলের কারণে এই ধরনের জরুরি অবস্থা এই প্রথম জারি হল।

আরও খবর : লন্ডনের পাঁচতারা হোটেলে সৌদি রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

অন্যদিকে, ফ্রান্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যাপ ফেরে-তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো উপদ্বীপ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাঁদের অনেককেই নৌপথে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৮,৭০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গিয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করার আবেদন জানিয়েছেন। স্পেনেও ২৭০-র বেশি জরুরি পরিষেবা কর্মী, ৪০টিরও বেশি স্থল ইউনিট এবং সামরিক বাহিনীর বিশেষ দল মোতায়েন করা হয়েছে। ইউরোপজুড়ে তীব্র গরমের মধ্যেই দাবানলের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor