Thursday, April 9, 2026
HomeScrollএবার জেনিভাতে বৈঠক রাশিয়া-ইউক্রেনের! থামবে সংঘর্ষ?
Russia-Ukraine war

এবার জেনিভাতে বৈঠক রাশিয়া-ইউক্রেনের! থামবে সংঘর্ষ?

এতে মধ্যস্থকারী হিসেবে রয়েছে আমেরিকা

ওয়েব ডেস্ক : চার বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও থামেনি রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধ। কিন্তু যতবার মনে হয়েছে, এবার হয়তো থেমে যাবে দুই দেশের মধ্যে সংঘর্ষ, কিন্তু তা না থেমে আরও গুরুতর আকার নিয়েছে এই যুদ্ধ। বর্তমানে দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে সুইৎজারল্যান্ডের জেনিভায় (Geneva) চলছে বৈঠক। এতে মধ্যস্থকারী হিসেবে রয়েছে আমেরিকা (America)। ফলে প্রশ্ন উঠছে, এবার কী এই সংঘর্ষ থামতে চলেছে?

এর আগে ফেব্রুয়ারি মাসেই আবুধাবিতে শান্তি আলোচনা করেছিলেন রুশ (Russia) ও ইউক্রেনের (Ukraine) প্রতিনিধিরা। তবে রফাসূত্র এখনও অধরা। আর দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে জেনিভাতে আলোচনায় বসেছেন দুই দেশের প্রতিনিধিরা। গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে বলে খবর। আজ এই আলোচনা শেষ হওয়ার কথা। তবে প্রশ্ন উঠছে এই আলোচনাতে কি কোনও রফাসূত্র মিলবে? না তা আবার অধরা থেকে যাবে।

আরও খবর : বাংলাদেশে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন?

২০২২ সালে শুরু হয়েছিল দুই দেশের মধ্যে সংঘর্ষ। তার পর মার্কিন মসনদে বসার পর যুদ্ধ থামানোর নানান প্রচেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এমনকি রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদাভাবেও বৈঠক করেছিলেন তিনি। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে সংঘর্ষ থামাতে জেনিভায় আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। তবে বৈঠকের ফলাফল কী বেরোয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। জানা যাচ্ছে, এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি হিসাবে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্যদিকে রয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto