Friday, July 10, 2026
HomeScroll'আমাকে 'কব্জা' করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি', বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

‘আমাকে ‘কব্জা’ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি’, বললেন মুখ্যমন্ত্রী

নাম না করে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ মমতা'র

ওয়েব ডেস্ক : পানিহাটি (Panihati) থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ও সিবিআইকেও (CBI) একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে জানিয়েছেন, আমাকে ‘কব্জা’ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা পারেনি।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরণার সভার পর পানিহাটিতে সভা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিয়ে সরব হয়ে তিনি বলেন, ‘ওহে মোটাভাই, সাথে ইডি, সিবিআই। দিল্লিতে থেকে এল গাই, সাথে ইডি, সিবিআই। হুমকি দিচ্ছেন সকলকে। ধমক দিচ্ছেন। ওঁর কাজ ফোন করে ধমকানো।’ তার পরেই মমতা বলেন, ‘আমাকে কব্জা করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পারবেও না।’

এদিন নিজের ছোটবেলার কথাও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমার নিজের বলে কিছু নেই। চাই ও না। বাবা ছোট বেলায় মারা গিয়েছেন। মা জিজ্ঞেস করেছিল বাবাকে, যা রেখেছো, সব বিলিয়ে দিচ্ছো, ছেলেমেয়েদের কী হবে? বাবা বলেন, ওরা মানুষ হবে।’’ সঙ্গে তিনি বলেছেন, বাবার একটি কথা মানতে পারিনি, সেটি হল অপ্রিয় সত্যি কথা বলবে না! কিন্তু আমি সেটি বলে ফেলি। এটা আমার অপরাধ। এর পরেই মমতা বলেছেন, ‘অপ্রিয় হলেও যেটা সত্য, বলতে কাঁপব কেন।’

আরও খবর : মাছ উৎপাদন নিয়ে মোদির তোপের জবাব দিলেন মমতা

বাংলায় মাছ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এদিন হলদিয়ার সভা থেকে বলেছিলেন, বাংলায় (West Bengal) মাছের চাহিদা থাকলেও এখনও আত্মনির্ভর হয়ে ওঠেনি রাজ্য। এ নিয়ে নাম না করে, পানিহাটি থেকে করে মমতা বলেছেন, ‘আজ নাকি আমোদী-প্রমোদী বলেছেন, বাংলায় মাছ উৎপাদন হয় না। বিহারে হয়। তুমি তো বিহারে মাছ খেতেই দাও না। এখানে তো সব খায়।’ তৃণমূল সুপ্রিমো এর পরেই আক্রমণের সূরে বলেন, আগে হায়দরাবাদ থেকে বঙ্গে মাছ আসত। কিন্তু এখন আর দরকার পরে না। দল যা বলছে সেটিই সভায় বলছেন প্রধানমন্ত্রী। সঙ্গে কটাক্ষ করে বলেছেন, উত্তরপ্রদেশ রাজস্থানে মাছ খেতে দাও না। কিন্তু বাংলায় এসে বলছো, বিহারে কত মাছ হয়।

মমতা এছাড়া বলেছেন, বিদেশে মাংস পাঠাও। যখন সৌদি আরবে গিয়ে কোলাকুলি করো, তখন হিন্দু-মুসলিম দেখো না। দেশের দেশের বাইরে এক নীতি, ভিতরে এক নীতি বলেও কটাক্ষ করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888