Sunday, May 24, 2026
HomeScrollচৈত্রে ‘শীতের কামব্যাক’! সাদা বরফে ঢেকে গেল সান্দাকফু
Sandakphu Snowfall

চৈত্রে ‘শীতের কামব্যাক’! সাদা বরফে ঢেকে গেল সান্দাকফু

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি

দার্জিলিং: চৈত্রের গরমে যখন সমতলে রোদ-বৃষ্টির লুকোচুরি, তখন পাহাড়ে যেন ফিরে এল শীত! অকাল তুষারপাতে (Snowfall) একেবারে সাদা চাদরে ঢেকে গেল সান্দাকফু (Sandakphu)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি।

জানা যাচ্ছে, গতকাল বিকেল থেকেই দার্জিলিংয়ে আবহাওয়া খারাপ হতে শুরু করে। সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি চলছে, আর তার মধ্যেই উচ্চ পার্বত্য এলাকায় শুরু হয়েছে ভারী তুষারপাত। রাতারাতি সবুজ পাহাড় বদলে গিয়ে এখন চারিদিক বরফে মোড়া।

আরও পড়ুন: নির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে, তৃণমূলকে তোপ মোদির

এই অপ্রত্যাশিত আবহাওয়ায় একদিকে যেমন পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস, অন্যদিকে তৈরি হয়েছে দুশ্চিন্তাও। সান্দাকফুতে থাকা পর্যটকরা আপাতত হোমস্টেতেই আটকে রয়েছেন। ল্যান্ড রোভার চলাচল বন্ধ থাকায় কেউই এখন মানভঞ্জনে ফিরতে পারছেন না।

সাধারণত এই সময় তুষারপাতের মরশুম নয়। পরিষ্কার আকাশ আর মনোরম আবহাওয়ার টানে এই সময়ে ভিড় বাড়ে পর্যটকদের। কিন্তু আচমকা এই আবহাওয়ার পরিবর্তনে অনেকের পরিকল্পনাই ভেস্তে গিয়েছে।

তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত সব পর্যটক নিরাপদেই রয়েছেন। প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যাতায়াত স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D