HomeScrollমাছ উৎপাদন নিয়ে মোদির তোপের জবাব দিলেন মমতা
Mamata Banerjee

মাছ উৎপাদন নিয়ে মোদির তোপের জবাব দিলেন মমতা

মাছ উৎপাদনে স্বাবলম্বী বাংলা, বললেন মমতা

ওয়েব ডেস্ক : মাছ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তোপের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার হলদিয়া (Haldia) থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলায় (West Bengal) মাছের চাহিদা থাকলেও এখনও আত্মনির্ভর হয়ে ওঠেনি রাজ্য। এর জবাবে মিনাখাঁ থেকে এদিন তৃণমূল (TMC) সুপ্রিমো বলেছেন, আগে ইলিশের জন্য তাকিয়ে থাকতে হত বাংলাদেশ ও হায়দরাবাদের দিকে। কিন্তু বর্তমানে বাংলা মাছ উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠেছে।

এদিন হলদিয়ার সভা থেকে মোদি বলেছিলেন, বাংলায় মাছের চাহিদা রয়েছে। কিন্তু এখনও রাজ্য আত্মনির্ভর হয়ে উঠতে পারেনি। এখনও মাছ আমদানির জন্য তাকিয়ে থাকতে হয় অন্য রাজ্যের দিকে। তিনি আরও বলেছিলেন, তৃণমূল (TMC) সরকারের জন্য বঙ্গের মৎসজীবীরা পিএম মৎস্য সম্পদের লাভ পান না। উল্টে স্কিমের নাম বদলে দেয় সরকার। ক্ষমতা এলে সমস্ত স্কিম বাংলার মানুষ পাবেন বলেও জানিয়েছেন মোদি।

আরও খবর : ‘নন্দীগ্রামে বাতিল হতে পারে তৃণমূল প্রার্থীর পদ’ শুভেন্দুর দাবিতে চাঞ্চল্য

এর জবাবে মিনাখাঁ থেকে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) বলেন, আগে বঙ্গে ইলিশ পাওয়া যেত না। কিন্তু এখন ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টারে গবেষণার মাধ্যমে প্রচুর মাঝ উৎপাদন করা হচ্ছে বাংলায়। আগে রুপোলী এই শস্যের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হত। এমনকি হায়দরাবাদের দিকেও তাকিয়ে তাকতে হত। কিন্তু মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, আমিষ খাবার নিয়ে বিতর্কে একাধিকবার নাম জড়িয়েছে বিজেপির (BJP)। তৃণমূলের দাবি, বঙ্গে ক্ষমতায় এলে মাছ, মাংস খেতে দেবে না গেরুয়া শিবির। সেই বিতর্ককে দুরে সরাতে বঙ্গে মাছ হাতে প্রচার করতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীদের। এমনকি খরড়পুরের এক মাছবাজারেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকেও। এবার হলদিয়াতে মাছ নিয়ে বললেন মোদি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News