Thursday, March 26, 2026
HomeScrollবাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনা! ফেরির ধাক্কায় জলে পড়ল বাস, তারপর...
Bangladesh

বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনা! ফেরির ধাক্কায় জলে পড়ল বাস, তারপর…

এখনও উদ্ধার অভিযান জারি রয়েছে বলে জানা যাচ্ছে

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Incident)। পদ্মানদীতে পড়ল বাস। এই ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অনেকে এখনও নিখোঁজ বলে খবর। এখনও উদ্ধার অভিযান জারি রয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)

বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরি ঘাটের তিন নম্বরে দাঁড়িয়েছিল। জানা গিয়েছে, সেই সময় বাসে ছিল ৪০ জন। ওই বাসটিকে একটি বিশালাকার ফেরি এসে পন্টুনে ধাক্কা মারে। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে (River) পড়ে যায়।

আরও খবর : ভারত কোনও ‘দালাল রাষ্ট্র’ নয়! মধ্যপ্রাচ্যে পাকিস্তানের নাক গলানোকে কটাক্ষ জয়শঙ্করের

এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই সেখানে আসে পুলিশ (Police) ও উদ্ধারকারী দল। এর পর নামানো হয় ডুবুরি। তার পরেই শুরু হয় উদ্ধারকাজ। তার পরেই মৃত দেহগুলিকে উদ্ধার করা হয়। তবে বৃষ্টির কারণে উদ্ধারে বারবার ব্যাঘাত ঘটে বলে খবর।

পুলিশ আধিকারিক রাসেল মোল্লা বলেছেন, এখনও পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ। তবে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা যাচ্ছে, রাতেই বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়েছে। তবে হঠাৎ কী করে এমনটা দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto