Friday, May 15, 2026
HomeScrollরামনবমীতে শান্তির বার্তা মমতার, রাজ্যজুড়ে মিছিল
Mamata Banerjee

রামনবমীতে শান্তির বার্তা মমতার, রাজ্যজুড়ে মিছিল

রাজ্যজুড়ে মিছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

কলকাতা: রামনবমীর (Ram Navami 2026) দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে এক্স-এ (X) তিনি লেখেন, “রাম নবমীর পবিত্র দিনে সকলকে জানাই শুভেচ্ছা। সকল রাজ্যবাসীর কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে পালন করুন দিনটি। আমি চাইব, রামনবমীর উৎসবটি সফল ভাবে পালিত হোক।”

এদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বিজেপি। ভবানীপুর ও নিউটাউন-সহ একাধিক এলাকায় শোভাযাত্রা বেরিয়েছে। ভবানীপুরের মিছিল পদ্মপুকুর থেকে শুরু হয়ে এলগিন রোড হয়ে হাজরা মোড়ের দিকে এগোয়। শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজনা, নাচ-গানের মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার, পুলিশ মিছিলে আটকাতেই উত্তেজনা

 

 

 

 

 

 

রাজনৈতিক মহলে রামনবমীকে ঘিরে চাপানউতোরও তুঙ্গে। আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “রামচন্দ্র সবার, কারও একার নয়। রামরাজ্য মানে ভাল রাজ্য, সবার ভাল।” সেই মন্তব্যের পরেই উৎসবকে ঘিরে রাজনৈতিক তাৎপর্য আরও বেড়েছে।

এদিকে ভোটের আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে একাধিক স্পর্শকাতর এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় দুই কোম্পানি, হাওড়া, আসানসোল-দুর্গাপুর ও মালদায় এক কোম্পানি করে সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, রামনবমীকে কেন্দ্র করে টানা তিন দিন এই অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto