Saturday, August 8, 2026
HomeScrollভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, প্রাণ হারালেন অন্তত ১৫ ভারতীয় পর্যটক!
Vietnam

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, প্রাণ হারালেন অন্তত ১৫ ভারতীয় পর্যটক!

পর্যটকবোঝাই নৌকা ডুবে বড় দুর্ঘটনা

ওয়েব ডেস্ক : ভিয়েতনামে (Vietnam) বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় পর্যটকরা (Indian Tourist)। দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবোঝাই নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে খবর। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নিহত ও নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়াতে তৎপর হয়েছে ভারত সরকার। কন্ট্রোল রুম এবং জারি করা হয়েছে একাধিক জরুরি হেল্পলাইন নম্বর।

ভারতীয় দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফু কুওকের কাছে ভ্রমণের সময় আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে পর্যটকবোঝাই নৌকাটি। খবর পেয়েই স্থানীয় প্রশাসন, উপকূলরক্ষী বাহিনী এবং আশপাশে থাকা অন্যান্য নৌকা (Boat) উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার ভিতরে বহু মানুষ আটকে পড়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে ওঠে।

আরও খবর : ঢাকার আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র, মাঝপথেই আপত্তি ভারতীয় কূটনীতিকের

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় আন থোই উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল ছিল। সেই কারণেই নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ভিয়েতনাম। তবে এই দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। একই সঙ্গে ভিয়েতনামে থাকা ভারতীয়দের প্রয়োজন হলে দূতাবাসের হেল্পলাইনে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor