Tuesday, February 10, 2026
HomeScroll৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করছে আমেরিকা, নয়া ফরমান ট্রাম্প প্রশাসনের
Trump Administration

৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করছে আমেরিকা, নয়া ফরমান ট্রাম্প প্রশাসনের

দেশের দূতাবাসগুলিতে ইতিমধ্যে নির্দেশিকা পৌঁছে গেছে

ওয়েবডেস্ক- হাজারো বিতর্কের মাঝে ফের নয়া ফরমান ট্রাম্প প্রশাসনের (Trump Administration) । এবার ৭৫টি দেশকে (75 Country) অভিবাসী ভিসা (Immigrant Visas) বন্ধ করে দেবে আমেরিকা (America)। শুরু সেই প্রক্রিয়া। আমেরিকার মত, অভিবাসীরা আমেরিকায় এসে সব লুটেপুটে খাচ্ছে, যা মোটেও বরদাস্ত করা হবে না। বিশেষ কয়েকটি দেশের উপরেই এই ক্ষোভ উগরে দিয়েছে হোয়াইট হাউস।

বুধবার ট্রাম্প প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য এই অভিবাসী ভিসা বন্ধ থাকবে বলে জানিয়েছে। সম্প্রতি লক্ষাধিক ভিসা বাতিল করার কথা ঘোষণা করেছিল হোয়াইট হাউস। তার মধ্যেই হঠাৎ করে এই ঘোষণা ট্রাম্পের। মার্কিন বিদেশ দফতর সমাজ মাধ্যমে জানিয়েছে, ৭৫টি নাগরিক নাগরিক অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায়ভাবে মার্কিন নাগরিকদের জনহিতকর কাজে ভাগ বসান’। নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভিসার এই স্তগিতাদেশ বহাল থাকবে।

তবে কোন কোন দেশের ভিসা বন্ধ করা হচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে এখনও কিছু জানায়নি বিদেশ দফতর। তবে সমাজ মাধ্যমে বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে সোমালিয়া, হাইতি, ইরান, এরিট্রিয়ার দেশের নাম। অভিযোগ, এই সমস্ত দেশের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন জনগণের নানা ধরনের অভিযোগ থাকে।

আরও পড়ুন-  ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর

ট্রাম্প প্রশাসনের দাবি, সব সময় তারা আমেরিকা অগ্রাধিকার দিয়ে এসেছে। সেই আবহে এই সিদ্ধান্ত।

বিদেশ দফতরের ঘোষণার আগে এক মার্কিন সংবাদ মাধ্যেমে সংশ্লিষ্ট বিষয়ে খবর সামনে আসে। সেখানে বলা হয়, আগামী ২১ জানুয়ারি থেকে ভিসায় স্থগিতাদেশ কার্যকর করা হবে। এই ৭৫ দেশের তালিকায় ছিল আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ডের মতো দেশের নাম।

এই সমস্ত দেশের দূতাবাসগুলিতে ইতিমধ্যে নির্দেশিকা পৌঁছে গেছে বলে জানা গেছে।

Read More

Latest News

toto DEPOBOS DEPOBOS