Wednesday, August 19, 2026
HomeScrollক্যানিং পূর্বে আরাবুলের প্রচার, ‘চোর-ডাকাত নিয়ে মিছিল’ কটাক্ষ শওকতের
Bhangar

ক্যানিং পূর্বে আরাবুলের প্রচার, ‘চোর-ডাকাত নিয়ে মিছিল’ কটাক্ষ শওকতের

এদিন মিলন বাজার থেকে প্রচার শুরু করেন আরাবুল

কলকাতা: ক্যানিং (Canning) পূর্ব কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে চড়ছে পারদ। শনিবার আইএসএফ (ISF) প্রার্থী আরাবুল ইসলাম (Arabul Islam) কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার সারলেন। জয়ের বিষয়ে তিনি ‘একশো শতাংশ নিশ্চিত’ বলেই দাবি করেছেন। অন্য দিকে, তাঁর এই প্রচার নিয়েই তীব্র কটাক্ষ করলেন ভাঙড়ের (Bhangar) তৃণমূল (TMC) প্রার্থী শওকত মোল্লা (Saokat Mollah)।

এ দিন মিলন বাজার থেকে প্রচার শুরু করেন আরাবুল। সিংহেশ্বর বাজার, বেহুলাবাড়ি বাজার হয়ে কালিকাতলা বাজারে গিয়ে শেষ হয় পদযাত্রা। পথসভা ও জনসংযোগে ভিড় দেখে আত্মবিশ্বাসী আইএসএফ প্রার্থী। তাঁর দাবি, “চন্দনেশ্বরে প্রচার শুরুর দিন থেকেই ওদের ঘুম উড়ে গিয়েছে। আজকের জনসমর্থন দেখে আরও বাড়বে। ক্যানিং পূর্বে মানুষ আইএসএফকেই চাইছে।”

আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপিতে বড় ধাক্কা, পার্থর হাত ধরে তৃণমূলে রাজ বিশ্বাস

এক সময় তৃণমূলের নেতা থাকা আরাবুল সম্প্রতি আইএসএফে যোগ দেন। তাঁকে প্রার্থী করা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এ দিকে, আরাবুলের প্রচারকে কটাক্ষ করে শওকত মোল্লার দাবি, “এখানে কোনওদিন বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হয়নি।” পাশাপাশি তাঁর মন্তব্য, “চোর-ডাকাত, খুনিদের নিয়েই মিছিল করছেন আরাবুল ইসলাম। নির্বাচন যত এগোচ্ছে, ততই ক্যানিং পূর্বে তরজা তীব্র হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor