Sunday, June 21, 2026
HomeScrollপড়ার পরেই ডিলিট হবে মেসেজ! নয়া ফিচার আনছে Whatsapp
Whatsapp

পড়ার পরেই ডিলিট হবে মেসেজ! নয়া ফিচার আনছে Whatsapp

এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীদের সুবিধাই হবে বলে মনে করছে সংস্থা

ওয়েব ডেস্ক : বর্তমান সময়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। অফিসের কাজ থেকে বন্ধুদের সঙ্গে কথোপকথন, এই অ্যাপের মাধ্যমেই হয়ে থাকে। তবে, কথোপকথনের এমন তথ্য থাকে এই অ্যাপে, যা ডিলিট করতে ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন কোনও ব্যক্তি। কিন্তু এবার এমন একটি ফিচার আনতে চলেছে মার্ক জুকারবার্গের এই অ্যাপ, যার ফলে কোনও ব্যবহারকীরা মেসেজ পড়ার পরেই তা উধাও হয়ে যাবে।

মূলত, দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশন। এটি অন করা থাকলে নির্দিষ্ট কিছু সময়ের পরেই কোনও চ্যাটের কথোপকথন মুছে যেত। কিন্তু, এই অ্যাপে এমন কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন থাকে, যা চ্যাটবক্সে বেশি সময় থাকা ঠিক নয়। সে কথা মাথায় রেখে ‘আফটার রিডিং’ (After reading) নামে একটি অপশন আনছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)।

আরও খবর : সৌরজগতে জন্ম নিল ১৫টি নতুন চাঁদ! কোন গ্রহের চারপাশে ঘুরছে সেগুলি? দেখুন

জানা যাচ্ছে, এই অপশন অন করা থাকলে মেসেজ (Message) পড়ার ১৫ মিনিট পড়ে ডিলিট হয়ে যাবে সেটি। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীদের সুবিধাই হবে বলে মনে করছে ওই সংস্থা।

মূলত, ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময় নতুন নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সম্প্রতি নয়েজ ক্যানসেল আনার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে ভিডিয়ো বা অডিও কল রিসিভ করলে এটি কাজ করা শুরু করবে। যার ফলে বাইরের কোনও আওয়াজ কথার মাঝে বাধা দেবে না। ফলে দু’জন স্পষ্টভাবে একে অপরের কথা শুনতে পারবে। এর ফলে অনেকটাই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto