Wednesday, February 11, 2026
HomeScrollনতুন ফিচার আনল Whatsapp! ধাপে ধাপে চালু হচ্ছে নতুন ফিচার
Whatsapp

নতুন ফিচার আনল Whatsapp! ধাপে ধাপে চালু হচ্ছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্যক্তিগত চ্যাটে এই সুবিধা দেখতে পারবেন

ওয়েব ডেস্ক : নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এবার থেকে ডেস্কটপ (Desktop) অ্যাপ ডাউনলোড না করেই ওয়েব ব্যাউজার (Web Browser) ব্যবহার করেই ভয়েস ও ভিডিও কল করা যাবে। ধাপে ধাপে চালু হচ্ছে এই ফিচার। এই সুবিধা আপাতত পাচ্ছেন বেশ কিছু বিটা টেস্টার। তবে আগামী বেশ কিছু সময়ের মধ্যে অন্যান্য ব্যবহারকারীর কাছে এই সুবিধা পৌঁছবে বলেই জানা যাচ্ছে।

নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী (Whatsapp User) ব্যক্তিগত চ্যাটে এই সুবিধা দেখতে পারবেন। চ্যাটের উপরের ডান দিকে এই ফিচার রয়েছে। ফলে কাউকে কল করতে হলে এখন আলাদাভাবে উইন্ডোস (Windows) বা ম্যাকওএস (MacOS) দরকার পড়বে না। যাঁরা লিনাক্স (Linux)-এর মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাঁরা এবার বিভিন্ন আধুনিক ব্রাউজার ব্যবহার করে নির্বিঘ্নেই কল করতে পারবেন। অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারকে স্বাগত জানিয়েছেন। সূত্রের খবর, শুধু তাই নয়, পরবর্তীতে ব্রাউজার থেকেই গ্রুপ কলিং আনার কাজ করছে হোয়াটসঅ্যাপ।

আরও খবর : ১০ বছরের মধ্যেই চাঁদের মাটিতে মানুষের জন্য শহর, ঘোষণা মাস্কের

শুধু তাই নয়, জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মের নিরাপত্তা বৃদ্ধির জন্য আরও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের (Whatsapp) তরফে। গত জানুয়ারি মাসেই হোয়াটসঅ্যাপের সেটিংসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। হোয়াটসঅ্যাপ ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে একটি সিকিউরিটি মোড চালু করা হয়েছে।

এর ফলে কোনও অজানা নম্বর থেকে কল এলে তা সাইলেন্ট হয়ে য়াবে। কোনও অপরিচিত ব্যক্তি কোনও লিঙ্ক বা অন্য কিছু পাঠালে, তা সহজেই সরিয়ে ফেলা যাবে। ফলে মনে করা হচ্ছে, এই সব ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের জন্য এই জনপ্রিয় মেসেজিং সংস্থা ‘ক্রস-প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি’ করার চেষ্টা চালাচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast