Tuesday, June 30, 2026
HomeBig newsসরকারি অনুষ্ঠানে গাইতেই হবে 'বন্দে মাতরম',গান বাজলেই উঠে দাঁড়াতে হবে
Vande Mataram

সরকারি অনুষ্ঠানে গাইতেই হবে ‘বন্দে মাতরম’,গান বাজলেই উঠে দাঁড়াতে হবে

বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি: বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry)। জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। বন্দে মাতরম’ বাজলেও উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে, নয়া নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে।

যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন, সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান।নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার ‘বন্দে মাতরম’-এর ছটি স্তবকই পরিবেশন করতে হবে। নাগরিকদের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলাবদ্ধ করতে ও জাতীয় প্রতি সম্মান বাড়াতেই এই পদক্ষেপ কেন্দ্রের।‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে।

আরও পড়ুন: বাংলায় ভোট কোন মাসে? গণনা কবে? দেখুন কলকাতা টিভি EXCLUSIVE

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ৩.১০ মিনিটের সংস্করণ, যার ছয়টি স্তবক রয়েছে, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাজানো কিংবা গাওয়া উচিত। জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও যাওয়ার সময়, জাতির উদ্দেশে তাঁর ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গীত বাজানো হবে।এই গান বাজাতে হবে পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও, যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।এতদিন ‘বন্দে মাতরমের’ দুটি স্তবক গাওয়া হত। চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ‘বন্দে মাতরমের’ ৬টি স্তবকই গাইতে হবে। এর জন্য সময় লাগবে ৩ মিনিট ১০ সেকেন্ড। সেখানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়া হয় ৫২ সেকেন্ডে। রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরমের’ সার্ধশতবর্ষে কেন্দ্র বছরভর নানা কর্মসূচি নিয়েছে। তার মধ্যেই এই নির্দেশিকা জারি করল শাহের মন্ত্রক।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশাত্মবোধক গান বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন চলছে। ১৮৭৫ সালে লেখা এই গান প্রথম প্রকাশিত হয় ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে। ১৮৯৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গান গেয়েছিলেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জুড়ে গিয়েছিল বন্দে মাতরমের কথা ও ভাবনা।জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশের সংবিধান এই গানকেও সমান মর্যাদা এবং স্বীকৃতি দিয়েছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, বন্দে মাতরম নিয়ে পুরনো যে বিতর্ক ছিল, নতুন নির্দেশিকা তাকে খুঁচিয়ে তুলল। ‘বন্দে মাতরম’-এর মর্যাদা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক ব্যাখ্যা—সব মিলিয়ে জাতীয় স্তরে নতুন করে বিতর্ক মাথা চাড়া দিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO