Tuesday, July 21, 2026
HomeScrollবড় বদল আনছে WhatsApp! ফোন নম্বর ছাড়াই হবে চ্যাট, আসছে Username ফিচার
WhatsApp

বড় বদল আনছে WhatsApp! ফোন নম্বর ছাড়াই হবে চ্যাট, আসছে Username ফিচার

ইউনিক ইউজারনেম ব্যবহার করেই চ্যাট করতে পারবেন

[h_news]

ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে বড় পরিবর্তন। খুব শীঘ্রই ফোন নম্বর শেয়ার না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি এবার চালু করতে চলেছে ‘ইউজারনেম’ (Username) ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ইউনিক ইউজারনেম ব্যবহার করেই চ্যাট করতে পারবেন।

বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হলে তাঁর ফোন নম্বর জানা বাধ্যতামূলক। নতুন আপডেট (Update) চালু হলে সেই নিয়ম বদলে যাবে। বিশেষ করে বড় গ্রুপে যোগ হওয়া বা প্রথমবার কাউকে মেসেজ পাঠানোর সময় আর ফোন নম্বর সবার সামনে প্রকাশ হবে না। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ইউজার ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে একটি ইউনিক ইউজারনেম বেছে নিতে পারবেন। কাউকে প্রথমবার যোগাযোগ করতে হলে সেই নির্দিষ্ট ইউজারনেম জানতে হবে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার জন্য থাকবে একটি ‘ইউজারনেম কি’ (Username Key), যা ব্যবহারকারী নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এই কী ছাড়া অপরিচিত কেউ সহজে যোগাযোগ করতে পারবে না।

আরও খবর : ফ্রি’র মজা শেষ! এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপেও গুনতে হবে টাকা? বড় সিদ্ধান্ত মেটার

সংস্থা তরফে জানানো হয়েছে, যাঁরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবসায়িক অ্যাকাউন্ট, ক্রিয়েটর বা সংস্থার পরিচিত ইউজারনেম ব্যবহার করেন, তাঁরা চাইলে একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও রাখতে পারবেন। এতে বিভিন্ন প্ল্যাটফর্মে একই পরিচয় বজায় রাখা সহজ হবে। ভুয়ো পরিচয় বা প্রতারণা রুখতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনপ্রিয় কোনও ব্যক্তি, সরকারি সংস্থা বা পরিচিত প্রতিষ্ঠানের নামে নির্দিষ্ট কিছু ইউজারনেম সংরক্ষিত থাকবে, যাতে অন্য কেউ সেগুলি ব্যবহার করতে না পারে।

ইউজারনেম (Username) সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের Settings > Account > Username অপশনে গিয়ে পছন্দের নাম বেছে নিতে হবে। ধাপে ধাপে এই ফিচার সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। হোয়াটসঅ্যাপের দাবি, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারী থাকায় একই ধরনের নামের চাহিদা অনেক বেশি। তাই আগেভাগেই ইউজারনেম রিজার্ভ করার সুযোগ দেওয়া হচ্ছে, যাতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের নাম নিশ্চিত করতে পারেন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot