Monday, March 16, 2026
HomeJust Inহনুমানের গুসকরা কাণ্ড! হোটেলে ঢুকে সেলফি, স্মার্ট ফোন নিয়ে চম্পট

হনুমানের গুসকরা কাণ্ড! হোটেলে ঢুকে সেলফি, স্মার্ট ফোন নিয়ে চম্পট

ওয়েব ডেস্ক: রামায়ণে হনুমান (Monkey) লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। একে কি বলা যেতে পারে স্মার্ট ফোন কাণ্ড! না কি হনুমানের স্মার্ট ভার্সন। কথায় বলা হয়, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি? গ্রামাঞ্চলে চালকুমড়ো, বেগুন, আম এসব গাছে খেয়ে বেড়ায় হনুদের দল। দক্ষিণেশ্বরের মতো মন্দির চত্বরেও হনুমানের দল দেখা যায়। খাবার দিলে খায়। সময় এগোচ্ছে। তাই হনুমানও বোধ হয় স্মার্ট ফোনের (Mobile) দিকে ঝুঁকছে। গল্পের মোড়কে অনেকে হনুমানকে মানুষের পূর্ব পুরুষ বলে দাবিও করে থাকেন। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গুসকরা শহরে এক আশ্চর্য ঘটনা ঘটল শনিবার দুপুরে। যে ঘটনার রেশ ফিরছে মানুষের মুখে মুখে। কী হয়েছিল?

গুসকরা (Guskara) বাসস্ট্যান্ড এলাকায় এক হোটেলে আচমকাই ঢুকে পড়ে এক হনুমান। সাধারণত হনু খাবারের প্রতি আগ্রহ দেখা গেলেও, এই হনুমানের মনোযোগ ছিল অন্যদিকে! তাই প্রথম থেকে পবন পুত্র ভুল তালে লাফাচ্ছিল। হোটেলে ঢুকে সে ভাত বা অন্য খাবার না খেয়ে খেতে শুরু করল মৌরি। ব্যস্ততার জীবনে হোটেল মালিক এই হনুমানের অদ্ভুত কাণ্ড দেখে বেশ মজাই পাচ্ছিলেন। তবে এর মধ্যেই ঘটে যায় চমকপ্রদ ঘটনা! মুহূর্তকে ধরে রাখতে হোটেল মালিক হনুমানের সঙ্গে সেলফি তোলেন। ব্যাস। সেলফি তোলার পরই আচমকা হোটেলের এক মহিলা কর্মচারীর অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে দে লাফ। চম্পট হনুমানের। এই খোঁজ, সেই খোঁজ। হুলুস্থূল। ফোন ফেরত পেতে রীতিমতো দৌড়ঝাঁপ।হইচই করে মালিক সহ স্থানীয়রা হনুমানের পিছু ধাওয়া করেন। কিন্তু সে যেন পুরোপুরি খেলায় মেতে উঠেছে! একবার গাছে ওঠে তো আবার লাফিয়ে অন্য জায়গায়। ততক্ষণে ভক্তের কাছ থেকে সাধের ফোনটি ফিরে পেতে মালিক বেশ কয়েকবার রামকে ডেকে ফেলেছেন। শেষমেশ মন বদলে হনুমান নিজেই গাছ থেকে নেমে ফোন ফিরিয়ে দিয়ে যায়! মোবাইলের মালিক সোনালি চক্রবর্তী হাঁফ ছেড়ে বাঁচে।

আরও পড়ুন: চম্পাহাটিতে ভোটার তালিকায় ভুতুড়ে কান্ড

এই ঘটনা দেখে হাঁ হয়ে যান এলাকাবাসী। এমনও হয়! প্রত্যক্ষদর্শীরা বলছেন, হনুমানটি যেন পুরোদস্তুর ‘স্মার্ট’ চোরের মতো আচরণ করছিল। চড় মেরে দিতে পারে বলে কেউ জোর করে কাড়তে পারছিলেন না। শেষমেশ নিজের ইচ্ছেতেই ফোন ফিরিয়ে দেয়! হনুমানেরও কি আধুনিক প্রযুক্তির প্রতি কৌতূহল জন্মেছে? গুসকরাবাসী জানিয়েছেন, তাঁরা আগে কখনও দেখেননি। এ যেন গল্পের গোরু গাছে চড়ার মতো। তবু গল্প হলেও সত্যি।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88