Monday, July 6, 2026
HomeScrollমহাকরণে প্রথমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করলেন অমিত...
Shyama Prasad Birth Anniversary

মহাকরণে প্রথমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করলেন অমিত শাহ

ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করলেন অমিত শাহ

কলকাতা: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী (Dr. Shyamaprasad Mookherji) উপলক্ষে এ বার রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে একাধিক কর্মসূচির আয়োজন করা হল। রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম মহাকরণে (Mahakaran) সরকারি স্তরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালিত হয়। সরকারি ছুটির দিন হলেও কর্মীরা মহাকরণে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

দিনটির অন্যতম আকর্ষণ ছিল কলকাতার ইকো পার্কে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বিকেলে কলকাতায় এসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং শাসকদলের প্রতিনিধিরা।

আরও পড়ুন: এবার থেকে সিলেবাসে শ্যামাপ্রসাদ

রাজ্য সরকারের দাবি, বাংলার ইতিহাসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী ইকো পার্কে তাঁর ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবেই এদিন শিলান্যাস সম্পন্ন হয়।

দমদম বিমানবন্দরে পৌঁছে অমিত শাহ সরাসরি ইকো পার্কে যান। সেখানকার অনুষ্ঠান শেষে তিনি ভবানীপুরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সায়েন্স সিটির সংলগ্ন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার কর্মসূচিও ছিল তাঁর।

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তেও নানা স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি ও রাজনৈতিক মহলে দিনভর এই কর্মসূচি ঘিরে ছিল বিশেষ উৎসাহ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT