Saturday, July 18, 2026
HomeScrollফের শহরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত ২
Behala Accident

ফের শহরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত ২

বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার মানুষ

কলকাতা: ফের দুর্ঘটনা শহরে (Accident)। ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জোকা মেট্রোর (Joka Metro) কাছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের নাম নাম অঞ্জন সাধুখা (৩০) ও প্রিয়া দাস (৩৫)। দুজনেই ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তায় উলটে যায়। পিছন থেকে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। রবিবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ ডায়মন্ড হারবার রোডে ইএসআই হাসপাতালের মেইন গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হন চালক ও ওই যুবতী। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার মানুষ।

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ না করলে না মিলতে পারে বিনামূল্যে রেশন! কী কী করতে হবে?

আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ডায়মন্ড হারবার রোডটি দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। মাঝে মধ্যেই এই রদে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কখনও প্রাণঘাতী, কখনও মারাত্মক জখম হচ্ছেন যাত্রীরা। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot