Monday, March 30, 2026
HomeScroll৪ মাস বন্ধ বেলঘরিয়া ওভারব্রিজ, ভোগান্তিতে নিত্যযাত্রী ও হকাররা
Belgharia Overbridge Repair

৪ মাস বন্ধ বেলঘরিয়া ওভারব্রিজ, ভোগান্তিতে নিত্যযাত্রী ও হকাররা

চার মাসের জন্য বন্ধ থাকবে ব্রিজ

কলকাতা: ব্যারাকপুর (Barrackpore) মহকুমার গুরুত্বপূর্ণ বেলঘরিয়া ওভারব্রিজ (Belgharia Overbridge Repair) আগামী ১৭ জানুয়ারি থেকে চার মাসের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। পূর্ব রেলের (Eastern Railways) স্বাস্থ্য পরীক্ষায় ব্রিজের গার্ডারের অবস্থা আশঙ্কাজনক ধরা পড়ায় জরুরি সংস্কারের সিদ্ধান্ত। রেলের ট্র্যাকের উপর থাকা ব্রিজের একদিকে ৫টি ও অন্যদিকে ৭টি গার্ডার রয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই গার্ডারগুলির স্বাস্থ্য অত্যন্ত খারাপ। ফলে দ্রুত কাজ শুরু করতেই এই সিদ্ধান্ত।

এ নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকের পর ২৩ ডিসেম্বর বেলঘরিয়া ওভারব্রিজ পরিদর্শনে আসেন রেল কর্তৃপক্ষ, আরপিএফ, কেএমডিএ, পিডব্লিউডি ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। বৈঠকেই চার মাসের জন্য ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: সাত সকালে শহরে অ্যাকশনে CBI, কোথায় কোথায় তল্লাশি? দেখুন এই ভিডিও

ব্রিজ বন্ধ থাকায় চরম সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন ব্রিজ সংলগ্ন এলাকার হকার ব্যবসায়ীরাও। যান চলাচলের জন্য আপাতত ২ ও ৩ নম্বর রেলগেট ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

এদিকে ২ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সেই সময় এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবিতে সরব বেলঘরিয়াবাসী ও হকাররা।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot