Friday, July 3, 2026
HomeScrollএবার সিইও দফতরে রদবদল কমিশনের, সরলেন ডেপুটি সুব্রত পাল
West Bengal Assembly Election

এবার সিইও দফতরে রদবদল কমিশনের, সরলেন ডেপুটি সুব্রত পাল

কে হলেন ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক?

কলকাতা: পুলিশ-প্রশাসনে পর এবার CEO দফতরেও রদবদল করল নির্বাচন কমিশন (Election Commission)। সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO সুব্রত পালকে। এবার ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকই (Deputy Chief Electoral Officer) বদল। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি CEO রাহুল নাথ। সেই সঙ্গে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের এক আধিকারিককে সিইও দফতরের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক করে পাঠানো হল। সোমবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেই সূত্রে জানা গিয়েছে, রদবদলের প্রস্তাব দিয়েছিলেন খোদ সিইও মনোজ আগরওয়ালই (CEO Manoj Agarwal)।

রাজ্যে নির্বাচনের (Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।বদলি করা হয়েছে রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি-সহ ২৬৭ জন আধিকারিককে। এবার বদলি করা হল ১৮ জেলার ৮৩ জন BDO-কে। তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রাম-১, ২ সহ এই জেলায় বদল করা হয়েছে ১৪ জন BDO-কে। অন্যদিকে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় বদল করা হয়েছে ১১ জনকে। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এরমধ্যে অন্যদিকে সিইও দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হল রাহুল নাথকে। ডেপুটি সেক্রেটারি পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত পালকে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সিইও দপ্তরে থাকা নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তিনি ১৯৯৮ সালের ডব্লিউবিসিএস অফিসার। সুপ্রিয় দাসকে বদলি করে পাঠানো হয়েছে খাদ্য-প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন বিভাগে। অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে। মিঠু দত্তকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্ম সচিব করে পাঠানো হল। তিনি রাজ্যের সিইও দফতরের যুগ্ম সচিব ছিলেন।

আরও পড়ুন: ২৬৭ জন বিডিও, ওসি বদল, হাইকোর্টে মামলা দায়ের

২০০৫ সালের ডব্লিউবিসিএস অফিসার সুব্রত পালকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের সিনিয়র ডেপুটি সচিব করে পাঠানো হয়েছে। সুব্রত ডেপুটি সিইও ছিলেন। অন্য দিকে, ২০০১ ব্যাচের রাহুল নাথ ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব। তাঁকে যুগ্ম সিইও করে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ভোটের আগে, রাজ্যের একাধিক পদাধিকারিকে অন্যত্র বদল করছে নির্বাচন কমিশন। দিনে দিনে লম্বা হচ্ছে সেই তালিকা। বাংলার শাসক দল লাগাতার বদল নিয়ে প্রশ্নও তুলেছে একাধিকবার। সোমবার পৌনে সাতটা নাগাদ শিপিং কর্পোরেশনে সিইও-র নতুন অফিসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুচ্ছ গুচ্ছ ফর্ম ৬ ভরা হচ্ছে। বড় অভিযোগ তৃণমূল নেতার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO