Thursday, July 2, 2026
HomeScrollউত্তরে ঝড়-বৃষ্টি, দক্ষিণে সূর্যের ছ্যাঁকা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট...
Weather Update

উত্তরে ঝড়-বৃষ্টি, দক্ষিণে সূর্যের ছ্যাঁকা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট…

কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: চৈত্রের শেষেই বাংলার আবহাওয়ায় স্পষ্ট দ্বিমুখী ছবি। একদিকে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা (Rain Forecast), অন্যদিকে দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে গরমের তীব্রতা (Weather)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই বৈপরীত্য আরও স্পষ্ট হবে (Weather Forecast)।

দক্ষিণবঙ্গে সোমবার ঝড়বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও উত্তর ও মধ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া চলবে।

আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, সিইও দফতরে অভিষেক

বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে কলকাতার পারদ ৩৬-৩৭ ডিগ্রিতে পৌঁছতে পারে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। বাড়বে অস্বস্তিও। উপকূল এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিকেল বা সন্ধ্যায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা বেশি থাকায় ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও। ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাহাড় ও সমতলে। তবে সপ্তাহের শেষে সেখানে বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO