Home Scroll বাংলার মুখ অমিল, ভোটে পদ্মের ভরসা মোদি

বাংলার মুখ অমিল, ভোটে পদ্মের ভরসা মোদি

বাংলার মুখ অমিল, ভোটে পদ্মের ভরসা মোদি

কলকাতা: বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) প্রচারের মুখ করতে চলেছে বিজেপি। মাস কয়েকের ব্যবধানে মোদির একাধিক দফার বঙ্গসফর তারই মহড়া বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটে মোদিকে মুখ করেই রাজ্য বিজেপি নেতারা ভালো ফলাফলের আশা করছেন। কিন্তু অতীতের রেকর্ড যে অন্য কথা বলছে! যদিও গত ২০২৪ সালের লোকসভা ভোটে মোদি রেকর্ড সংখ্যক প্রচার করলেও ভোটে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির বদলে কমে গিয়েছিল। তাই মোদির মেগা প্রচার নিয়েও সংশয়ী রাজ্য বিজেপির অন্দরমহল।

আগামী বছর মে মাসে বিধানসভা ভোট রাজ্যে। তার ঠিক এক বছর আগে গত ২৯ মে উত্তরবঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর দুর্গাপুর ও সর্বশেষ কলকাতার উপকন্ঠে দমদমে তিন মাসের মধ্যে তিন সভা করেছেন মোদি। প্রতিটি সভাতেই রাজ্যে পালা বদলের ডাক দিয়েছেন। যা পক্ষান্তরে নির্বাচনী প্রচারের শামিল। সূত্রের মতে, আগামী বিধানসভাকে টার্গেট করে মোদির এই জনসভার আয়োজন। একদিকে রাজ্য বিজেপির প্রবল গোষ্ঠী কোন্দল, অন্যদিকে দুর্বল সংগঠন। এই দুইয়ের চাপে বঙ্গ বিজেপির পক্ষে নিজস্ব মুখ বাছাই করা অসম্ভব। বুথ ভিত্তিক সংগঠন গড়ার প্রশ্নেও ব্যর্থ রাজ্য বিজেপি। অগত্যা ভোটের ময়দানে রাজ্যের কর্মীদের চাঙ্গা রাখতে মোদিতেই ভরসা রাখছে দলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু বাংলায় তো বটেই সম্প্রতি, একাধিক জনমত সমীক্ষায় প্রকাশ মোদি ম্যাজিক দুর্বলতর হচ্ছে।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি ভোটে কি হারার আশঙ্কা করছেন মোদি-শাহ অ্যান্ড কোম্পানি?

বাংলায় অবশ্য গত ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলেও তা মালুম পাওয়া যায়। সে যাত্রা প্রধানমন্ত্রী সর্বমোট ২৩ টি নির্বাচনী জনসভা ও উত্তর কলকাতায় একটি রোড শো করেছিলেন। ঘটনাচক্রে তাঁর সভা করা ১৬ কেন্দ্রে পরাজিত হয়েছিল বিজেপি। যে সাত কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল তার দুটি বাদে বাকিগুলে ছিল উত্তরবঙ্গে। এমনকি কোচবিহারের মতো একদা শক্ত ঘাঁটিতে আসন হারাতে হয়েছিল বিজেপিকে। স্বভাবতই এই ট্রাক রেকর্ড বঙ্গ বিজেপির পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়। কাজেই লোকসভা ভোটকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে দিয়ে ম্যারাথন প্রচার করিয়েও সেরকম লাভ হয়নি পদ্মশিবিরের। উলটে কমেছে আসন সংখ্যা।

তবুও কোন্দলদীর্ণ বাংলার বিজেপিকে মোদিতেই ভরসা রাখতে হচ্ছে। তিন মাসে মোদির তিন দফা বঙ্গ সফর তারই ইঙ্গিত বলে রাজনৈতিক মহলের ধারণা। ২৪-এ বাংলা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। শুধু তাই নয়, যে চার রাজ্যে আসন বাড়ানোর টার্গেট নিয়েছিলেন মোদি শাহরা, সেই চার রাজ্যের মধ্যে ছিল বাংলাও। চব্বিশের ভোটে বাংলায় মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। অতীতের রেকর্ড দেখেই ছাব্বিশের বিধানসভা ভোটেও প্রধানমন্ত্রীকে দিয়ে লাগাতার সভা করালেও ভোটবাক্সে বিজেপি কতটা লাভ পাবে, তা নিয়ে দলের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে

অন্য খবর দেখুন

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO