Tuesday, June 30, 2026
HomeScrollঘরছাড়াদের ফেরাবে বিজেপি! আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari

ঘরছাড়াদের ফেরাবে বিজেপি! আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

তবে বেশ কিছু শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। তার পর থেকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, তাঁদের দলের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। অনেকে ঘরছাড়া হয়ে পড়েছেন। শুক্রবার বিধানসভায় এই বিষয়টি তুলেছিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। তার পরেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে শর্ত বেধে দিলেন তিনি।

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দিতায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রথীন্দ্র বসু। বিরোধীরা নতুন স্পিকারের নামে সায় দেওয়া ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পরেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন শোভনদেব। তিনি অভিযোগ করেন, বিজেপির অত্যাচারে বহু তৃণমূল (TMC) নেতা-কর্মী ঘরছাড়া।

আরও খবর : পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা রথীন ঘোষের

এর পরেই শুভেন্দু (Suvendu Adhikari) ঘরছাড়াদের ফেরানোর দায়িত্ব নেন। তিনি বলেন, ভোট পরবর্তী হিংসায় কেউ ঘরছাড়া হয়েছেন বলে আমার জানা নেই। এর পর বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, এমন যদি অভিযোগ থাকে তাহলে ডিজিপির কাছে নামের তালিকা দিয়ে জানান কারা ঘরছাড়া হয়েছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) এর পর বলেন, তালিকাতে কেউ যদি একুশের নির্বাচেনর পর হিংসার ঘটনায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে যদি এফআইআর থাকে। তাহলে তাঁকে ঘরে ফেরানো হবে না বলে জানিয়েছেন তিনি। এমনকি তাঁকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, তাছাড়া অন্যরা যদি ঘরছাড়া থাকেন তাহলে বিধায়ক ও পুলিশ সুপার নিজে গিয়েই ঘরে পৌঁছে দেবেন তাঁদের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO