Tuesday, March 17, 2026
HomeScroll‘প্রেস্টিজিয়াস প্রজেক্ট’,চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের
Calcutta High Court

‘প্রেস্টিজিয়াস প্রজেক্ট’,চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

কেন থমকে চিংড়িঘাটা মেট্রোর কাজ? ক্ষুব্ধ বিচারপতির, বেঁধে দিলেন ডেডলাইন

কলকাতা: চিংড়িঘাটার মেট্রোর (Chingrighata metro work) কাজের জন্য আশ্বাসের পরেও রাজ্য ট্রাফিক নিয়ন্ত্রণ না করায় কার্যত বিরক্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অ্যাডভোকেট জেনারেলকে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, সব পক্ষের মধ্যে বৈঠক হওয়ার পর আপনারা কথা দিলেন, তারপরেও কেনও সেটা কার্যকর হল না। একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট। তৈরি হলে রাজ্যেরই মানুষের সুবিধা হবে। অথচ আপনারা ট্রাফিক ব্লকের সময় দেওয়ার পরে এখন নতুন কারণ জানাচ্ছেন!

আদালতের নির্দেশ মতো আলোচনাও হচ্ছে, বৈঠকও হচ্ছে৷ তা সত্ত্বেও বারবার পিছিয়ে যাচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ৷ এ নিয়ে সোমবার বিরক্তিপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কেন কিছু কার্যকর হল না? সেই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।ট্রাফিক ব্লক করে কাজ করতে হবে, আর সেই কারণটাকেই তুলে ধরল রাজ্য। রাজ্যের পক্ষ থেকে কিশোর দত্ত বলেন, যে জায়গায় ব্লক করা হবে সেখানে সবচেয়ে অসুবিধা হবে এম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, যে সমস্যার কথা বলছেন, রাজ্যে সেটা এতদিনে অনুধাবন করল, সেটা নিশ্চয়ই নয়? এটা তো যে কোনও সময়ই হবে। যখনই এই কাজ হোক, তখনই এমন সমস্যা হবে। তাই বলে এমন প্রজেক্ট আটকে থাকবে?

আরও পড়ুন: রাজন্যা হালদারের বিজেপিতে যোগদান আটকে গেল! নেপথ্যে কী কারণ?

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য, আমরা নভেম্বরে ফিরে যেতে পারব না। কিন্তু আগামী বৃহস্পতিবার রাজ্য কে নতুন করে আদালতকে ডেট জানাতে হবে। রাজ্যের নতুন তোলা যুক্তি আদালত শুনবে না। আগে ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যাবস্থা করতে পদক্ষেপ করতে হবে রাজ্যকে। আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে আদালতকে ডেট বা দিনক্ষণ জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88