Friday, May 22, 2026
HomeScrollবেলডাঙা কাণ্ডে নথি দিচ্ছে না রাজ্য? অভিযোগ তুলে হাইকোর্টে নালিশ এনআইএ-র
Beldanga Case

বেলডাঙা কাণ্ডে নথি দিচ্ছে না রাজ্য? অভিযোগ তুলে হাইকোর্টে নালিশ এনআইএ-র

বেলডাঙা কাণ্ডের কেস ডায়েরি নিয়ে নজিরবিহীন ঘটনা

কলকাতা: বেলডাঙার অশান্তির (NIA Beldanga Case) ঘটনায় কেস ডায়েরি নিয়ে নজিরবিহীন ঘটনা। বেলডাঙায় অশান্তির ঘটনায় NIA-কে কেস ডায়েরি হস্তান্তর করছে না পুলিশ, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেস ডায়েরি হাতে পাইনি NIA। উল্লেখ্য, এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে মুর্শিদাবাদ পুলিশকে ইমেলও পাঠানো হয়েছে। কেস ডায়েরি হস্তান্তরের বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ, ইমেলের জবাবও দেওয়া হয়নি বলে দাবি এনআইএ-র।

মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga) অশান্তির ঘটনায় NIA এখনও কেস ডায়েরি পায়নি বলে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ জানাল তাদের আইনজীবী। এই ঘটনায় হাইকোর্টই জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার চাইলে NIA-কে দিয়ে তদন্ত করাতে পারে। পরে স্বরাষ্ট্রমন্ত্রক NIA তদন্তের নির্দেশ দেয়। বেলডাঙার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি NIA-র হাতে কেস ডায়েরি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতার নগর দায়রা আদালত। ২৬ ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি হস্তান্তরের করতে হবে জানিয়েছিল নিম্ন আদালত। এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে মুর্শিদাবাদ পুলিশকে ইমেলও পাঠানো হয়েছে। কেস ডায়েরি হস্তান্তরের বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ, ইমেলের জবাবও দেওয়া হয়নি বলে দাবি এনআইএ-র। এ দিন আদালতে NIA-র আইনজীবী জানান, এখনও তাঁরা কেস ডায়েরি হাতে পাননি। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলত হাতে বেশ কিছুদিন সময় রয়েছে।এই অবস্থায় পুলিশের কি পদক্ষেপ করে সেদিকে নজর জাতীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুন: NDPS মামলায় ক্ষোভ প্রকাশ হাইকোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ? দেখুন

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুনানির আবেদন ও লোয়ার কোর্টের নথি হস্তান্তরের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য নতুন আবেদন জানিয়েছে হাইকোর্টে। যদিও এ দিন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। কারণ, এর আগে এই বেঞ্চেই মামলার শুনানি হয়েছিল। তাই মঙ্গলবারই শুনানি হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot