Tuesday, March 17, 2026
HomeScrollনারকেলডাঙায় অবৈধ নির্মাণ ভাঙতে পুলিশ ব্যর্থ হলে ডাকব কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ...

নারকেলডাঙায় অবৈধ নির্মাণ ভাঙতে পুলিশ ব্যর্থ হলে ডাকব কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ বিচারপতি সিনহার

কলকাতা: ১০ মার্চের মধ্যে নারকেলডাঙার বেআইনি নির্মাণ (Illegal Construction) ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়ি ভাঙা হবে। একটি মামলার শুনানিতে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। কিন্তু পাঁচতলা ওই বাড়িটি খালি করতে পারছে না প্রশাসন। সোমবার এই মামলার শুনানিতে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) আদালতে জানিয়েছে, কলকাতা পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বিচারপতি সিনহা বলেন, পুলিশ এবং পুরসভাকে বিচারপতি জানিয়েছেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা পুরসভার ৩ নম্বর বোরোর অধীনস্থ নারকেলডাঙা অঞ্চলে ৫ তলা বেআইনি নির্মাণ। কলকাতা পুরসভা রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্ট কে জানায়। এরপর কলকাতা হাইকোর্ট ওই বাড়ি ভাঙার নির্দেশ জারি করেছিল। সাত দিন ভাঙার কাজ চললেও সম্পূর্ণ বিল্ডিংটি ভাঙতে পারেনি পুরসভা। বাড়ি ভাঙার নির্দেশের পরেও কাজ হয়নি দেখে ক্ষুব্ধ হন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহা বলেন, বেআইনি নির্মান ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। পুলিশ কি করছে? পুরসভা যখন নিজেই সিদ্ধান্ত নিয়েছে বাড়িটি ভাঙার তখন পুরসভাকে এই দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন: শহরের বিভিন্ন বাস স্টপেজে এলইডি বোর্ড লাগাতে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার

আলোক ঘোষ কলকাতা পুরসভার আইনজীবী এই প্রসঙ্গে বলেন, পুরসভার রিপোর্ট এ উল্লেখ আছে আদালতের নির্দেশ পালন করতে তারা ব্যার্থ কারণ জবরদখলকারীদের বের করতে পুলিশ কোন সাহায্য করছে না। কিছু ছবিও আদালতে পেশ করছি। পুলিশ না নিরাপত্তা দিলে ওই বাড়ি ফাঁকা না করলে কী ভাবে কাজ করবে পুরসভা? পুলিশের সহযোগিতাও মিলছে না বলে অভিযোগ। কলকাতা পুলিশের তরফে পাল্টা জানানো হয়েছে, নারকেলডাঙার ওই বাড়িটিতে তারা নোটিস সেঁটে দিয়েছে। বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে বাসিন্দাদের।

বিচারপতি সিনহা বলেন,যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে কেন্দ্রীয় পুলিশকে আনতেই হবে। আইনজীবী জানান, প্রথম তলা খালি করলেও বাকিতলায় জবরদখলকারীদের জন্য ভাঙা সম্ভব হয়নি। আরেকটু সময় দেওয়া হোক। আমরা কি করতে পারি।পুরসভা শুধু ভাঙার কাজ করতে পারে। যারা বাধা দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে। বিচারপতি সাফ জানান, আরেকটু সময় দেওয়ার কোনও কারণ দেখছি না। পুলিশ কিছুই করতে পারছে না। সাত দিনে শুধু পাঁচ তলার ছাদ ভেঙছেন! পাঁচতলা ভাঙতে এক বছর সময় লাগবে নাকি? আপনার লোকেরা বাকি ছয় দিনে কি করছিল সেখানে? প্রশাসনকে আরও এক মাস সময় দিয়েছেন তিনি। বিচারপতির নির্দেশ, ১০ মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করতে হবে। না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88