Wednesday, June 17, 2026
HomeScrollপ্রকাশ্যে BJP-র অন্তর্দ্বন্দ্ব! প্রার্থীর নাম ঘোষণা হতেই পথে নেমে বিক্ষোভ কর্মীদের
Bankura

প্রকাশ্যে BJP-র অন্তর্দ্বন্দ্ব! প্রার্থীর নাম ঘোষণা হতেই পথে নেমে বিক্ষোভ কর্মীদের

এলাকাজুড়ে পদ্ম প্রার্থীর বিরুদ্ধে পোস্টার! বাড়ছে বিজেপি কর্মীদের ক্ষোভও

বাঁকুড়া: প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির (BJP) অন্দরের কোন্দল প্রকাশ্যে। এবার বাঁকুড়া (Bankura) জেলার ছাতনা বিধানসভা (Chhatna Assembly) কেন্দ্রের প্রার্থী হিসেবে সত্যনারায়ণ মুখার্জির নাম ঘোষণা হতেই রাস্তায় নেমে বিক্ষোভ (Protest) দেখাল দলেরই একাংশ। প্রার্থী ঘোষণার দিন থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে একাধিক পোস্টার, যেগুলিতে লেখা ছিল— ‘বহিরাগত নয়, ছাতনায় চাই ভূমিপুত্র’ এবং ‘সত্যনারায়ণ মুখার্জি দূর হটাও’।

পোস্টার বিতর্কের পর মঙ্গলবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুবরাজপুর মোড়ে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপির একাংশ কর্মী-সমর্থক। তাঁরা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধেই স্লোগান তোলেন। অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় কার্যত দেখা যায়নি বিধায়ককে এবং উন্নয়নমূলক কাজেও তাঁর ভূমিকা ছিল নগণ্য।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থীতালিকায় কারা? নন্দীগ্রামে বড় চমক! টলিপাড়া থেকেও একাধিক নাম? দেখুন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন সত্যনারায়ণ মুখার্জি। কিন্তু জয়ের পর থেকে এলাকার সঙ্গে তাঁর যোগাযোগ কমে যায় বলে দাবি স্থানীয়দের একাংশের। এমনকি বিধায়ক তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়ম বা অদক্ষতার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান প্রার্থীকে বদল না করলে আসন্ন নির্বাচনে ছাতনা কেন্দ্র হাতছাড়া হতে পারে বিজেপির। তাঁদের মতে, অন্য কোনও প্রার্থী দিলে এই আসন ধরে রাখা সম্ভব।

অন্যদিকে, এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, প্রার্থী যেই হোক না কেন, এবারের নির্বাচনে ছাতনা কেন্দ্র দখল করবে তারাই। এখন দেখার, এই ক্ষোভ সামলে পদ্ম শিবির কতটা ঘুরে দাঁড়াতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO