Saturday, May 2, 2026
HomeBig newsভোট ঘোষণার পর সরানো হল ১২ জেলার পুলিশ সুপারকে
West Bengal Assembly Election

ভোট ঘোষণার পর সরানো হল ১২ জেলার পুলিশ সুপারকে

সরানো হল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘন্ট প্রকাশের পর নজরবিহীন ভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commission)। বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে। এবার নির্বাচন কমিশন একাধিক জেলার পুলিশ সুপারকে (12 Police Super Transferred) বদল করল। এক ধাক্কায় রাজ্যের এক ডজন পুলিশ সুপার বদল করা হল। শুধু তাই নয়, কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও এদিন সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই নতুন রদবদল। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ জায়গার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। বদল করা হয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে।

আরও পড়ুন: বিকেলেই তৃণমূলের প্রার্থীতালিকা, থাকতে পারে ইমন-পরমব্রতর নাম!

একনজরে তালিকা

বারাসাতের নতুন পুলিশ সুপার শ্রীমতি পুষ্পা

কোচবিহার নতুন পুলিশ সুপার জোশপ্রিট সিং

বীরভূম জেলার নতুন পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব

ইসলামপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার রাকেশ সিং
ডক্টর রাজেশ কুমার সিং নতুন এডিজি সাউথ বেঙ্গল

কে জয়রামন নয়া এডিজি নর্থ বেঙ্গল

ডক্টর প্রণব কুমার নতুন সিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের

অখিলেশ কুমার চতুর্বেদী নতুন সিপি হাওড়া পুলিশ কমিশনারেটের

অমিত কুমার সিং নতুন সিপি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

সুনীল কুমার যাদব নতুন সিপি চন্দননগর পুলিশ কমিশনারেটের
কুমার শানি রাজ হলেন হুগলি গ্রামীন এর নতুন পুলিশ সুপার

ঈশানী পাল ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন পুলিশ সুপার

শচীন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার

অলকানন্দা ভোয়াল বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার

অনুপম সিং মালদা জেলার পুলিশ সুপার

অংশুমান সাহা, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার

শ্রীকান্ত জগন্নাথেরাও হলেন কলকাতার নতুন ডিসি সেন্ট্রাল

সুরিন্দর সিং জঙ্গিপুর জেলার নতুন পুলিশ সুপার

পাপিয়া সুলতানা পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188