Monday, April 6, 2026
HomeScrollNDPS মামলায় ক্ষোভ প্রকাশ হাইকোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ? দেখুন
Calcutta High Court

NDPS মামলায় ক্ষোভ প্রকাশ হাইকোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ? দেখুন

চার বছর আগে দেওয়া নির্দেশ এখনও বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ প্রকাশ আদালতের

কলকাতা: রাজ্যে এনডিপিএস (NDPS) মামলার জন্য আলাদা আদালত গঠনের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। চার বছর আগে দেওয়া নির্দেশ এখনও বাস্তবায়িত না হওয়ায় রাজ্যের ভূমিকায় অসন্তোষ জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল (Justice Sujay Pal) ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (Justice Chaitali Chatterjee) স্পষ্টভাবে জানিয়ে দেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে আদালত নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যের গড়িমশির জেরে এনডিপিএস আদালতগুলির কাজ কার্যত থমকে রয়েছে।

আরও পড়ুন: সিলেবাসের বাইরে ১০ নম্বর! অভিযোগ মেনে পূর্ণ নম্বরের আশ্বাস পর্ষদের

সূত্রের খবর, একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি রাজ্যের সম্মতিতে ৩৯টি এনডিপিএস আদালত গঠনের নির্দেশ দেন। বিষয়টি হাইকোর্টের প্রশাসনিক আওতায় আনা হলেও এতদিনে সেই আদালতগুলির কার্যক্রম শুরু হয়নি।

ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে বৈঠকে বসতে হবে। বৈঠকের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সতর্ক করে দিয়েছে, বৈঠকের ফল সন্তোষজনক না হলে সরাসরি আদালত হস্তক্ষেপ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto